HS result

উচ্চ মাধ্যমিকের ফল জানা যাবে কবে! বিজ্ঞপ্তি জারি করে ঘোষণা করলেন সংসদ সভাপতি

বেলা ১১টা থেকে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবে বলে জানিয়েছে সংসদ। তবে কোন কোন ওয়েবসাইটে থেকে ফল জানা যাবে, তা বুধবার ঘোষণা করেনি সংসদ। পরে জানিয়ে দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ১৩:০১
Share:

— প্রতীকী চিত্র।

ভোট পর্ব মিটলেই প্রকাশিত হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফল। এর আগেই জানানো হয়েছে মাধ্যমিকের ফলঘোষণার দিনক্ষণ। এ বার উচ্চ মাধ্যমিক ফলপ্রকাশের দিন জানা গেল।

Advertisement

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানা গিয়েছে, বিধাননগরে সংসদের অফিসে সাংবাদিক সম্মেলন করে ফলঘোষণা করা হবে। আগামী ১৪ মে বেলা সাড়ে ১০টা নাগাদ ফলঘোষণা হবে, জানানো হয়েছে এক বিজ্ঞপ্তিতে।

জানা গিয়েছে, ওই দিন বেলা ১১টা থেকে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবে বলে জানিয়েছে সংসদ। তবে কোন কোন ওয়েবসাইটে থেকে ফল জানা যাবে, তা বুধবার ঘোষণা করেনি সংসদ। পরে জানিয়ে দেওয়া হবে।

Advertisement

গত ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হয় উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমেস্টারের পরীক্ষা। এই প্রথম সেমেস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হল। গোটা দেশে এই নজির তৈরি হয়েছে এ রাজ্যেই।

এ বছর প্রথম উচ্চ মাধ্যমিকে একই সঙ্গে তিন ধরনের পরীক্ষা হয়েছিল। চতুর্থ সেমেস্টারের পাশাপাশি, তৃতীয় সেমেস্টার সাপ্লিমেন্টারি এবং পুরনো বার্ষিক পদ্ধতিতে হয় উচ্চ মাধ্যমিক। ১২ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন স্কুলে এই পরীক্ষা চলে। এ বছর উচ্চমাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭ লক্ষ ১০ হাজার ৮১১। এর মধ্যে উচ্চ মাধ্যমিকে চূড়ান্ত সেমেস্টারে পরীক্ষার্থীর সংখ্যা ৬ লক্ষ ৩৫ হাজার ৮৬৪। দ্বিতীয় সেমেস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা দিচ্ছে ৫৯ হাজার ৪৫২ জন। আর পুরনো নিয়মে পরীক্ষার্থী ১৫৪৯৫ জন। পরীক্ষা হবে মোট ২১০৩ টি পরীক্ষা কেন্দ্রে।

Advertisement

চতুর্থ সেমেস্টার পরীক্ষা হয় ১০ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। সাপ্লিমেন্টারি পরীক্ষা হয় দুপুর ১টা থেকে ২টো ১৫ মিনিট পর্যন্ত। আর পুরনো নিয়মে পরীক্ষা হয় সকাল ১০টা থেকে দুপুর ১.১৫ মিনিট পর্যন্ত। চূড়ান্ত এবং সাপ্লিমেন্টারি পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে পড়ার জন্য প্রশ্নপত্র এবং ওএমআর শিট দেওয়া হয়। রাজ্যের মোট স্পর্শকতকেন্দ্র ছিল১০৪ টি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement