বৃহস্পতিবার প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিকের ফল। — প্রতীকী চিত্র।
১৪ মে প্রকাশিত হতে চলেছে ২০২৬-এর উচ্চ মাধ্যমিকের ফলাফল। শিক্ষা সংসদ সূত্রে জানা গিয়েছে, বিধাননগরে সংসদের অফিসে সাংবাদিক সম্মেলন করে ফল ঘোষণা করা হবে। ওই দিন সাড়ে ১০টা নাগাদ জানা যাবে ফলাফল।
কী ভাবে দেখবেন ফলাফল?
প্রথমে https://result.wb.gov.in/ এই ওয়েবসাইটে যেতে হবে।
এর পরই ফলাফল দেখার পাতাটি খুলে যাবে।
সেখানে রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে।
তা হলেই পড়ুয়ারা দেখতে পেয়ে যাবেন ফল।
পরবর্তী প্রয়োজনের জন্য ফলাফল ডাউনলোড করে রাখা যেতে পারে।
সংসদ সূত্রে জানা গিয়েছে, ১৪ মে বেলা ১১টা থেকে বিভিন্ন ওয়েবসাইট থেকে পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবে। কোন কোন ওয়েবসাইট থেকে ফলাফল জানা যাবে, সেই তথ্যও প্রকাশ করা হয়েছে শিক্ষা সংসদের তরফে। স্কুল থেকেই পাওয়া যাবে আসল মার্কশিট এবং শংসাপত্র।
সেমেস্টার পদ্ধতিতে ২০২৬ থেকেই প্রথম শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক। গত ৩১ অক্টোবর প্রকাশিত হয়েছিল প্রথম পর্বের পরীক্ষা। প্রথম পর্বের ফলপ্রকাশের দিনই সম্ভাব্য প্রথম ১০ জনের মেধাতালিকা প্রকাশ করা হয়েছিল। সেই তালিকা অনুযায়ী পরীক্ষায় সম্ভাব্য শীর্ষস্থানে জায়গা করে নিয়েছিলেন প্রীতম বল্লভ এবং আদিত্যনারায়ণ জানা। পুরুলিয়ার রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের দুই ছাত্রই পেয়েছিল ৯৮.৯৭ শতাংশ নম্বর। এ বছর উচ্চমাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭ লক্ষ ১০ হাজার ৮১১। এর মধ্যে উচ্চ মাধ্যমিকে চূড়ান্ত সেমেস্টারে পরীক্ষার্থীর সংখ্যা ৬ লক্ষ ৩৫ হাজার ৮৬৪।