কল্যাণী এক্সপ্রেসওয়েতে গাড়ি দুর্ঘটনায় মৃত ৩

নতুন গাড়ি কেনার পর সোমবার রাতে সাত বন্ধু মিলে ঘুরতে বেরিয়েছিলেন। বাড়ি ফেরার পথে মঙ্গলবার ভোরে কল্যাণী এক্সপ্রেসওয়েতে সেই গাড়িই দুর্ঘটনার কবলে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের। মৃতেরা হলেন, জীতেন্দ্র চৌধুরী (২২), সুফল বিশ্বাস (২৬) এবং রাজা পাল (১৯)। গুরুতর আহত অবস্থায় বাকি চার জনকে আর জি কর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জুন ২০১৪ ১৩:০৫
Share:

দুর্ঘটনা প্রবণ এলাকা। ছবি: সজল চট্টোপাধ্যায়

নতুন গাড়ি কেনার পর সোমবার রাতে সাত বন্ধু মিলে ঘুরতে বেরিয়েছিলেন। বাড়ি ফেরার পথে মঙ্গলবার ভোরে কল্যাণী এক্সপ্রেসওয়েতে সেই গাড়িই দুর্ঘটনার কবলে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের। মৃতেরা হলেন, জীতেন্দ্র চৌধুরী (২২), সুফল বিশ্বাস (২৬) এবং রাজা পাল (১৯)। গুরুতর আহত অবস্থায় বাকি চার জনকে আর জি কর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। এঁদের সকলের বাড়ি উত্তর ২৪ পরগনার শ্যামনগরের চারাবাগান এলাকার চণ্ডীপুরে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ওই দিন রাত সাড়ে ৯টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলেন সুফলরা। বাড়িতে বলে গিয়েছিলেন, নতুন গাড়ি কেনা হয়েছে, তাই একটু একটু ঘুরতে যাচ্ছেন। রাতেই তাঁদের ফিরে আসার কথা ছিল। সঙ্গে কোনও পেশাদার চালক ছিলেন না। গাড়ি চালাচ্ছিলেন সুফল নিজেই। কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে ব্যারাকপুর থেকে জগদ্দল যাওয়ার পথে ইছাপুরের কাছে কয়রাপুর খাল পড়ে। সেই খালের উপর একটি ছোট সেতুও আছে। দ্রুত গতিতে চালানো গাড়িটি খালের উপর উঠেই নিয়ন্ত্রণ হারিয়ে সেতু লাগোয়া ফুটপাথে উঠে পড়ে। এর পর উল্টে গিয়ে গাড়িটি পড়ে যায় নীচের খাল-পাড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সুফল-সহ বাকি দু’জনের। মৃত রাজা এবং জীতেন্দ্র বিএ প্রথম এবং দ্বিতীয় বর্ষের ছাত্র। বাকি ৪ আহতকে উদ্ধার করে আর জি কর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়।

ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দাপ্রধান সি সুধাকর বলেন, “অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। কী ভাবে এই দুর্ঘটনা ঘটেছে সেটা খতিয়ে দেখা হচ্ছে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement