কল্যাণীতে ২ যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার

কল্যাণীর সগুনা থেকে দুই যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার সকালে কল্যাণী থানার সগুনার নন্দীগ্রাম এলাকা থেকে উদ্ধার হয় দেহ দু’টি। পুলিশ জানায়, মৃতদের নাম পলাশ সেন (৩০) এবং সোমনাথ চৌধুরী (৩২)।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জুন ২০১৪ ১৮:০৮
Share:

কল্যাণীর সগুনা থেকে দুই যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার সকালে কল্যাণী থানার সগুনার নন্দীগ্রাম এলাকা থেকে উদ্ধার হয় দেহ দু’টি। পুলিশ জানায়, মৃতদের নাম পলাশ সেন (৩০) এবং সোমনাথ চৌধুরী (৩২)। মদনপুর শান্তিনগরের বাসিন্দা পলাশবাবু। সোমনাথ থাকতেন মদনপুর পূর্বপাড়ায়। এ দিন সকালে এলাকার একটি ধানখেতে ওই দুই যুবকের দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। ওই দুই যুবকের গলায় ও বুকে গুলির ক্ষতচিহ্ন ছিল।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দুই যুবক এলাকায় কোনও রকম অপরাধমূলক কাজের যুক্ত ছিলেন না। তবে কী কারণে ওই যুবককে খুন করা হয়েছে সেই বিষয়ে স্পষ্ট কিছু জানাতে পারেনি পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement