গঙ্গা থেকে উদ্ধার যুবকের দেহ

গঙ্গা থেকে উদ্ধার হল অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ। পুলিশ জানিয়েছে, সোমবার সন্ধ্যায় বাবুঘাট থেকে কিছুটা দূরে দেহটি উদ্ধার হয়। ওই যুবকের নাম মহম্মদ খুরশিদ (৩৩)। বাড়ি হাওড়ার বেলিলিয়াস রোডে।

Advertisement
শেষ আপডেট: ১৯ অগস্ট ২০১৪ ১৫:৩৫
Share:

গঙ্গা থেকে উদ্ধার হল অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ। পুলিশ জানিয়েছে, সোমবার সন্ধ্যায় বাবুঘাট থেকে কিছুটা দূরে দেহটি উদ্ধার হয়। ওই যুবকের নাম মহম্মদ খুরশিদ (৩৩)। বাড়ি হাওড়ার বেলিলিয়াস রোডে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ওই দিন বিকেলে তাঁকে গঙ্গায় ঝাঁপ দিতে দেখেন কয়েক জন। সঙ্গে সঙ্গে উত্তর বন্দর থানায় খবর দেন বাসিন্দারা। ঘণ্টাদুয়েক পরে গঙ্গা থেকে উদ্ধার করা হয় ওই ব্যক্তির দেহ। প্রাথমিক ভাবে পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। কোনও অভিযোগও দায়ের হয়নি। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, এটি আত্মহত্যার ঘটনা। মৃত্যুর কারণ জানার চেষ্টা করছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement