ছোট গাড়ির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ২১

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ মে ২০১৪ ১১:৩৮
Share:

ছোট গাড়ির সঙ্গে ট্রাকের ধাক্কায় মারা গেলেন দু’জন। ঘটনায় ২১ জন আহত হয়েছেন। বুধবার সকালে ঘটনাটি ঘটে মালদহ থানার মহাদেবপুরের কাছে মালদহ-নালাগোলা জাতীয় সড়কে। পুলিশ সূত্রে খবর, এ দিন ওই ছোট গাড়িটি মালদহ থেকে বুলবুলচণ্ডীর দিকে যাচ্ছিল। অন্য দিকে, ট্রাকটি দ্রুত গতিতে বুলবুলচণ্ডী থেকে মালদহের দিকে আসছিল। সেই সময় দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক জনের। গুরুতর জখম হন ২২ জন। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের মালদহ মেডিক্যাল কলেজে নিয়ে যান। সেখানে আরও এক জনের মৃত্যু হয়। মৃতদের পরিচয় সম্পর্কে এ দিন দুপুর পর্যন্ত পুলিশ নিশ্চিত ভাবে কিছু জানাতে পারেনি। মৃতদেহগুলি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement