বামনগাছিতে ছাত্র খুনে মূল অভিযুক্ত শ্যামল ধৃত

কলেজছাত্র সৌরভ চৌধুরী খুনের ঘটনায় মূল অভিযুক্ত শ্যামল কর্মকারকে রামপরহাট স্টেশন থেকে গ্রেফতার করল উত্তর চব্বিশ পরগনার পুলিশ। পুলিশ শ্যামলের শাগরেদের কাছ থেকে জেরা করে জানতে পারে যে শ্যামল তারাপীঠ এলাকায় আছে। এর পর পুলিশ সেখানে গিয়ে ওত পাতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জুলাই ২০১৪ ১০:২৭
Share:

ধৃত শ্যামল কর্মকার।

কলেজছাত্র সৌরভ চৌধুরীর খুনের ঘটনায় মূল অভিযুক্ত শ্যামল কর্মকারকে বীরভূমের রামপুরহাট স্টেশন থেকে গ্রেফতার করল উত্তর ২৪ পরগনার পুলিশ।

Advertisement

শ্যামলের শাগরেদদের জেরা করে পুলিশ জানতে পারে সে তারাপীঠ এলাকায় আছে। এর পর জিআরপি-র সহযোগিতায় পুলিশ সেখানে জাল পাতে। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার গভীর রাতে ট্রেন ধরার জন্য ওই স্টেশন দাঁড়িয়েছিল শ্যামল। তবে কোথায় সে পালাতে চেয়েছিল সে বিষয়ে এখনও জানতে পারেনি পুলিশ। বুধবার বারাসত আদালতে তাকে হাজির করা হলে তাকে চোদ্দো দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এলাকায় চোলাইয়ের ঠেক-সহ যাবতীয় অসামাজিক কাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খুন হন বিরাটি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র সৌরভ। তাঁকে খুনের পরে তাঁর দেহ কয়েক টুকরো করে রেললাইনের উপরে ফেলে দিয়েছিল দুষ্কৃতীরা । দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে শনিবার সকাল থেকে দত্তপুকুর ও বামনগাছি স্টেশনের মাঝে দফায় দফায় ট্রেন অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। অবরোধ করা হয় যশোহর রোডও। এই ঘটনায় শ্যামল কর্মকারের আগে আরও ছ’জনকে গ্রেফতার হয়েছে ৬ জন । ধৃতদের মধ্যে শ্যামলের দিদি পলি মাইতিও আছে। এরা সকলেই বামনগাছির বাসিন্দা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement