মহারাষ্ট্রে বিজেপি মন্ত্রিসভায় প্রবেশ শিবসেনার

বিজেপি-র প্রস্তাব মেনে অবশেষে মহারাষ্ট্র মন্ত্রিসভায় যোগ দিল শিবসেনা। মঙ্গলবার শিবসেনা সাংসদ অনিল দেশাই বলেন, “বিজেপি-র তরফে আনুষ্ঠানিক ভাবে প্রস্তাব পেয়েছেন সেনা-প্রধান উদ্ধব ঠাকরে। এ বিষয়ে মুখমন্ত্রীর সঙ্গে তিনি সরাসরি কথা বলেছেন।” সরকারি ভাবে ঘোষণা করা না হলেও বিজেপি সরকারে যোগদানে তাঁরা সম্মত হয়েছেন বলে ইঙ্গিত দিয়ে দেশাইয়ের মন্তব্য, “সেনা-বিজেপি জোট প্রায় সম্পন্ন। মুখ্যমন্ত্রী মুম্বইয়ে ফিরলেই আনুষ্ঠানিক ভাবে তা ঘোষণা করা হবে।”

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০১৪ ২০:৫০
Share:

বিজেপি-র প্রস্তাব মেনে অবশেষে মহারাষ্ট্র মন্ত্রিসভায় যোগ দিল শিবসেনা। মঙ্গলবার শিবসেনা সাংসদ অনিল দেশাই বলেন, “বিজেপি-র তরফে আনুষ্ঠানিক ভাবে প্রস্তাব পেয়েছেন সেনা-প্রধান উদ্ধব ঠাকরে। এ বিষয়ে মুখমন্ত্রীর সঙ্গে তিনি সরাসরি কথা বলেছেন।” সরকারি ভাবে ঘোষণা করা না হলেও বিজেপি সরকারে যোগদানে তাঁরা সম্মত হয়েছেন বলে ইঙ্গিত দিয়ে দেশাইয়ের মন্তব্য, “সেনা-বিজেপি জোট প্রায় সম্পন্ন। মুখ্যমন্ত্রী মুম্বইয়ে ফিরলেই আনুষ্ঠানিক ভাবে তা ঘোষণা করা হবে।”

Advertisement

বিধানসভা নির্বাচনের আগে মহারাষ্ট্রে শিবসেনার সঙ্গে বিচ্ছেদ ঘটে তাদের পঁচিশ বছরের সঙ্গী বিজেপি-র। এর পর জোটসঙ্গী ছাড়াই বিধানসভায় ২৮৮টির মধ্যে ১২১টি আসন জিতেছিল বিজেপি। যা ম্যাজিক ফিগারের থেকে ২৪টি কম। গত ১২ নভেম্বর শিবসেনাকে ছাড়াই বিধানসভায় ধ্বনিভোটে জিতেছিল বিজেপি সরকার। কিন্তু বিজেপি-র সঙ্গে সমঝোতার পথ খোলা রেখেই বিরোধী আসনে বসার সিদ্ধান্ত নিয়েছিল শিবসেনা।

আগামী শুক্রবার রাজ্যে বিজেপি সরকারের মন্ত্রিসভা সম্প্রসারণ। এর আগেই এনসিপি-র সমর্থন না নিয়ে মন্ত্রিসভায় শিবসেনাকে ১২টি পদের প্রস্তাব দিয়েছিল বিজেপি। সূত্রের খবর, উপমুখ্যমন্ত্রী ও রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী পদের দাবি থেকে সরে এসেছে শিবসেনাও। পরিবর্তে বিধান পরিষদে পাঁচটি পূর্ণমন্ত্রী এবং সাতটি প্রতিমন্ত্রী পদেই সন্তুষ্ট হয়েছে তারা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement