শহরে দু’টি পৃথক দুর্ঘটনায় মৃত এক

শহরে দুটি পৃথক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক জনের। রবিবার রাত ১১ টা নাগাদ প্রথম দুর্ঘটনাটি ঘটে ফুলবাগান থানার মানিকতলা মেন রোড এবং ইএম বাইপাস সংযোগস্থলে। পুলিশ জানিয়েছে, একটি বালিবোঝাই লরি ঘোরার সময় অন্য একটি গাড়িকে ধাক্কা মারে। এতে আহত হন ওই গাড়ির পাঁচ যাত্রী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৪ ১৮:২০
Share:

শহরে দুটি পৃথক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক জনের। রবিবার রাত ১১ টা নাগাদ প্রথম দুর্ঘটনাটি ঘটে ফুলবাগান থানার মানিকতলা মেন রোড এবং ইএম বাইপাস সংযোগস্থলে। পুলিশ জানিয়েছে, একটি বালিবোঝাই লরি ঘোরার সময় অন্য একটি গাড়িকে ধাক্কা মারে। এতে আহত হন ওই গাড়ির পাঁচ যাত্রী। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর দু’জনকে ছেড়ে দেওয়া হয়। বাকি তিন জনকে বাইপাসের ধারে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়।

Advertisement

সোমবার ভোর ৪টে নাগাদ দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে উল্টোডাঙা থানার ক্যানাল ওয়েস্ট রোডে। রাস্তা পেরোতে গিয়ে লরির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় মুকেশ সাউ (২৫) নামে এক যুবকের। তিনি ওই এলাকাতেই লরির খালাসির কাজ করতেন বলে জানতে পেরেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement