আমি দুই দিকেতে রই, পরাণ জলাঞ্জলি দিয়া

‘আমি ডান দিকে রই না, আমি বাম দিকে রই না, আমি দুই দিকেতে রই, পরাণ জলাঞ্জলি দিয়া।’— এর থেকে ভাল ভাবে নিরপেক্ষতা বোঝানোর ভাষা আমার জানা নেই। রাস্তায় চলার সময় ডান দিক, বাঁ দিক ভাল ভাবে দেখে চলাই আমার অভ্যেস। এ বার থেকে বোধহয় ওপর দিকটাও দেখে চলতে হবে!

Advertisement

শ্রীলেখা মিত্র

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০১৬ ১৬:৩১
Share:

‘আমি ডান দিকে রই না, আমি বাম দিকে রই না, আমি দুই দিকেতে রই, পরাণ জলাঞ্জলি দিয়া।’— এর থেকে ভাল ভাবে নিরপেক্ষতা বোঝানোর ভাষা আমার জানা নেই। রাস্তায় চলার সময় ডান দিক, বাঁ দিক ভাল ভাবে দেখে চলাই আমার অভ্যেস। এ বার থেকে বোধহয় ওপর দিকটাও দেখে চলতে হবে!

Advertisement

অনেকেই ভাবতে পারেন আমি পলিটিক্যালি কারেক্ট থাকার জন্য এ ভাবে বললাম। কিন্তু বিশ্বাস করুন, এটাই সত্যি। কিছু ক্ষণ আগে গান শোনার জন্য রেডিও টিউন করছিলাম। কিন্তু ৩ মিনিট ৫২ সেকেন্ড পর পর বিজ্ঞাপন বিরতিতে পলিটিক্যাল ক্যাম্পেনিংয়ের জন্য রেডিও বন্ধ করতে বাধ্য হলাম। মার্চ-এপ্রিলের গরম, ইনকাম ট্যাক্স, বাজার দর, পেট্রোলের দাম বাড়ায় মাথা গরম। এ হেন সমস্ত প্রকারের গরমের ঊর্ধ্বে গরম ভোটের বাজার। আসছে ইলেকশন, মন তাই ভাবছে কী হয় কী হয়, কী জানি কী হয়...।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement