Supreme Court Of India

বিভিন্ন রাজ্যে প্রচলিত ধর্মান্তরণ-বিরোধী আইনগুলির বৈধতা যাচাই করবে সুপ্রিম কোর্ট! জানাল বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ

আদালত সূত্রে খবর, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ এবং উত্তরাখণ্ড-সহ অন্যান্য রাজ্যের ধর্মান্তরণ-বিরোধী আইনকে চ্যালেঞ্জ করে দাখিল করা একাধিক একই ধরনের আবেদন ইতিমধ্যেই আদালতে জমা পড়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:৫৭
Share:

সুপ্রিম কোর্ট। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ধর্মান্তরণকে ‘অত্যন্ত গুরুতর বিষয়’ বলে আগেই চিহ্নিত করেছিল সুপ্রিম কোর্ট। এর আগে একাধিক বার আদালত জানায়, বেআইনি ভাবে কাউকে ধর্মান্তরিত করা অপরাধ। সোমবার শীর্ষ আদালতের নির্দেশ, এ বার থেকে বিভিন্ন রাজ্যের প্রচলিত ধর্মান্তরণরোধের আইনগুলির বৈধতা বিচার করবে সুপ্রিম কোর্টের তিন বিচারপতির একটি বেঞ্চ।

Advertisement

প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে ‘ন্যাশনাল কাউন্সিল অফ চার্চেস ইন ইন্ডিয়া’-র তরফে দায়ের করা একটি পিটিশন শুনানির সময় এই নির্দেশ দেন তাঁরা। আদালত সূত্রে খবর, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ এবং উত্তরাখণ্ড-সহ অন্যান্য রাজ্যের ধর্মান্তরণ-বিরোধী আইনকে চ্যালেঞ্জ করে দাখিল করা একাধিক একই ধরনের আবেদন ইতিমধ্যেই আদালতে জমা পড়েছে। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে, সোমবার শীর্ষ আদালত এটি তিন বিচারপতির বেঞ্চে পাঠানোর নির্দেশ দিয়েছে।

আবেদনকারী সংস্থা ‘ন্যাশনাল কাউন্সিল অফ চার্চেস ইন ইন্ডিয়া’-র পক্ষে সওয়াল করেন প্রবীণ আইনজীবী মীনাক্ষী অরোরা। তিনি জানান, এই আইনগুলি ব্যক্তিগত মর্যাদা এবং ধর্মের স্বাধীনতার মৌলিক অধিকার লঙ্ঘন করে। আদালত বিভিন্ন রাজ্যের ধর্মান্তরণ-বিরোধী আইনকে চ্যালেঞ্জ করা আবেদনের পরিপ্রেক্ষিতে নোটিস জারি করেছে এবং চার সপ্তাহের মধ্যে পাল্টা হলফনামা দাখিল করার নির্দেশ দিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement