জোটের মজবুতি নিয়েই প্রশ্ন ময়নাতদন্তে

ময়নাতদন্তে বেরিয়ে আসছে কঙ্কালের চেহারা। আবেগ উচ্ছ্বাস, বাস্তব প্রয়োজনের কাল অতিক্রান্ত হওয়ার পর এখন আস্তে আস্তে বেরিয়ে আসছে গূঢ় সত্য। বিরোধী জোটের যে চেহারা হওয়ার কল্পনা ছিল, সেই চেহারা বাস্তবে আসেনি। কংগ্রেসের একটা বড় অংশের ভোট বামেদের বাড়ানো হাতকে প্রত্যাখ্যান করেছে।

Advertisement

অঞ্জন বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: ২১ মে ২০১৬ ০০:৪৫
Share:

ময়নাতদন্তে বেরিয়ে আসছে কঙ্কালের চেহারা। আবেগ উচ্ছ্বাস, বাস্তব প্রয়োজনের কাল অতিক্রান্ত হওয়ার পর এখন আস্তে আস্তে বেরিয়ে আসছে গূঢ় সত্য। বিরোধী জোটের যে চেহারা হওয়ার কল্পনা ছিল, সেই চেহারা বাস্তবে আসেনি। কংগ্রেসের একটা বড় অংশের ভোট বামেদের বাড়ানো হাতকে প্রত্যাখ্যান করেছে। একই ভাবে করেছে বাম বিশেষত শরিক পক্ষরা। এ নিয়ে কোনও সংশয় নেই, এই জোট না থাকলে তৃণমূল কংগ্রেসের জয়যাত্রা আড়াইশোতেও ঠেকতে পারত। কিন্তু, জয়ের ওই রথকে আটকানোর জন্য বিরোধী জোটে বিজ্ঞাপনী পরিভাষায় যে মজবুতি এবং জান থাকার দরকার ছিল, উত্তর থেকে দক্ষিণ বিস্তীর্ণ প্রান্তে ঠিক সেটারই অভাব দেখা যাচ্ছে ময়নাতদন্তে।

Advertisement

ভোট পর্বে এই জোট কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছল না। কিন্তু, যে চাহিদার কথা মাথায় রেখে হাত মিলিয়েছিল দুই একদা প্রতিপক্ষ, ভোট পরবর্তী সময়ে সেই চাহিদা তাদের অগ্রাধিকারে থাকবে? হাতে হাত থাকবে কংগ্রেস বামের? কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের কথায় ভিন্ন সুরের ইঙ্গিত। অস্তিত্বের সঙ্কটে ভোগা এই শিবিরগুলো নতুন রাজনৈতিক ক্যালাইডোস্কোপে কী চেহারা নেয়, সেটা দেখার অপেক্ষায় থাকলাম। একটাই শুধু সতর্কবার্তা, বিচারের দণ্ডটা কিন্তু মানুষ নিজের হাতেই তুলে নিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement