WB Elections 2026

ভোটের আগে আবার কমিশনের কোপে দুই আইসি, এ বার বদলির নির্দেশ বাগুইআটি এবং নরেন্দ্রপুর থানায়

রাজ্যে বিধানসভা ভোটের আগে আবার দু’টি থানা আইসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। উত্তর ২৪ পরগনার বাগুইআটি এবং দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে এল বদলির নির্দেশ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ২৩:৪১
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

নৈহাটি এবং বেলডাঙার পরে এ বার বাগুইআটি এবং নরেন্দ্রপুর। রাজ্যে বিধানসভা ভোটের আগে আবার দু’টি থানা আইসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন।

Advertisement

প্রসঙ্গত, বিধাননগর কমিশনারেটের অধীনস্থ বাগুইআটি থানার গাড়িতে একটি রাজনৈতিক দলের সভার জন্য ত্রিপল এবং চেয়ার নিয়ে আসার অভিযোগ উঠেছিল। তার পরেই এই পদক্ষেপ করা হয়েছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রের খবর।

রাজ্য পুলিশের তরফে জানানো হয়েছে, বাগুইআটির আইসি অমিত কুমার মিত্রকে পাঠানো হয়েছে হাওড়া গ্রামীণ জেলার এমপিবি (মোবাইল পুলিশ বিট)-তে। অন্য দিকে, বারুইপুর পুলিশ জেলার নরেন্দ্রপুরের আইসি সুরেন্দ্র কুমার সিংহকে পাঠানো হয়েছে হাওড়া রেল পুলিশে (জিআরপি)। প্রসঙ্গত, গত মঙ্গলবার মুর্শিদাবাদের বেলডাঙা থানার আইসিকে সরিয়ে দিয়েছিল কমিশন। তার আগে সাসপেন্ড করা হয়েছিল উত্তর ২৪ পরগনার নৈহাটি থানায় আইসিকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement