Amit Shah’s Election Campaign

১০ হাজার কোটির দুর্নীতি করেছেন মমতা, ৫ তারিখের পর সব টাকা ফেরত দিতে হবে: সপ্তগ্রামে শাহ

আগামী ২৭ এপ্রিল (সোমবার) পর্যন্ত কলকাতাতেই থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্য বিজেপির একটি সূত্রে এ কথা জানা গিয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ১৬:৪৭
Share:

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। — ফাইল চিত্র।

না-জানলেই নয়
শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ১৭:৩৩ key status

১০ হাজার কোটির দুর্নীতি!

শাহের অভিযোগ, ‘‘পশ্চিমবঙ্গে অনেক দুর্নীতি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১০ হাজার কোটি টাকার দুর্নীতি করেছেন। উনি ভাবেন কিছু হবে না। মমতাদি, ৫ তারিখ এখানে বিজেপি সরকার আসবে। এক এক পয়সা আমাদের যুবকদের, মহিলাদের ফেরত দিতে হবে।’’

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ১৭:২৮ key status

বছরে ১ লক্ষ চাকরি!

শাহ বলেন, “তরুণদের প্রতি বছর ১ লক্ষ সরকারি চাকরি দেওয়ার কাজও বিজেপি সরকারই করবে।’’

Advertisement
শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ১৭:২৬ key status

‘ইউসিসি চালু হবে’

শাহ বলেন, ‘‘কারও চার বিয়ে করার উচিত? জানেন তো কারা চার বিয়ে করেন? চিন্তা করবেন না। ৫ তারিখের পর এখানে ইউসিসি এনে চার বিয়ে করা বন্ধ করে দেব।’’

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ১৭:২৫ key status

‘বাবরি মসজিদ হবে না’

সপ্তগ্রামের সভা থেকেও হুমায়ুন কবীরকে নিশানা করেন শাহ। তিনি বলেন, ‘‘হুমায়ুন বলছেন এখানে বাবরি মসজিদ বানাবে। ও মমতার চেলা। আমরা বাবরি মসজিদ বানাতে দেব না।’’

Advertising
Advertising
শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ১৭:২৩ key status

খড়্গেকে আক্রমণ শাহের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে কুরুচিকর মন্তব্যের অভিযোগ উঠেছে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গের বিরুদ্ধে। তামিলনাড়ুর বিধানসভা ভোটের প্রচারে গিয়ে মঙ্গলবার একটি সাংবাদিক বৈঠক করেন খড়্গে। অভিযোগ, সেখানে তিনি প্রধানমন্ত্রী মোদীকে ‘সন্ত্রাসবাদী’ বলেন। তা উল্লেখ করে সপ্তগ্রামের সভা থেকে শাহ বলেন, ‘‘মমতা এবং মনমোহনের সরকার সন্ত্রাসবাদীদের বিরিয়ানি খাওয়াত। মোদীজির সরকার এসেছে। উরিতে হামলা হল, সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে। পুলওয়ামাতে হামলার জবাবে এয়ার স্ট্রাইক হয়েছে। আর পহেলগাঁওয়ে হামলার পর অপারেশন সিঁদুর করে পাকিস্তানে গিয়ে সন্ত্রাসবাদীদের মারা হয়েছে। মোদীজি, দেশে সন্ত্রাসবাদকে শেষ করেছেন। মাওবাদীমুক্ত করেছেন। বিজেপি সরকার এই দেশকে অনুপ্রবেশমুক্ত করবে।’’ তার পরেই শাহ বলেন, ‘‘খড়্গেজি, তৃণমূলের সহযোগী বলছেন মোদীজি সন্ত্রাসবাদী। আরে আপনি লজ্জা করুন, লজ্জা। যিনি সন্ত্রাসবাদকে শেষ করতে নিজের জীবন দিয়ে দিয়েছেন, তাঁকে আপনি সন্ত্রাসবাদী বলছেন। জনতা পুরো হিসাবনিকাশ করবে।’’

Advertisement
শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ১৭:০৭ key status

মহিলাদের মাসে ৩০০০ টাকা!

সপ্তগ্রামের সভায় শাহ বলেন, “বিজেপি যেখানে যেখানে ক্ষমতায় এসেছে মহিলাদের সুরক্ষার কথা ভেবেছে। আপনারা বিজেপির সরকার গড়ে দিন, প্রত্যেক দিদির অ্যাকাউন্টে প্রতি মাসে ৩০০০ টাকা পাঠাব আমরা।” তিনি আরও বলেন, ‘‘গঙ্গাসাগর থেকে দার্জিলিং, কোনও জায়গায় সরকারি বাসে মহিলাদের কোনও ভাড়া দিতে হবে না।’’

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ১৭:০৪ key status

সরকারি চাকরিতে মহিলা সংরক্ষণ

মহিলা বিল বিরোধিতা করা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন শাহ। সপ্তগ্রামের সভা থেকে শাহ বলেন, ‘‘মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণ আটকে রেখেছেন মমতাদিদি। বেশি দিন রুখে রাখতে পারবেন না। আপনার যাওয়ার সময় হয়ে এসেছে। আমি প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি, বিজেপি-কে সরকারে আনুন, সরকারি চাকরিতে মা-বোনদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ দেওয়ার কাজ করব আমরা।’’

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ১৬:৫৭ key status

‘অনুপ্রবেশকারী তাড়াতে হবে’

শাহ বলেন, ‘‘এই অনুপ্রবেশকারীরা আমাদের যুবকদের চাকরি খেয়ে নিচ্ছে। ওরা আমাদের নিরাপত্তার জন্য বড় বিপদ। আমরা সরকারের এসে খুঁজে খুঁজে অনুপ্রবেশকারীদের তাড়াব। অনুপ্রবেশকারীদের ভোটে মমতাদি জিতে আসছেন। ৫ তারিখের পর থেকে অনুপ্রবেশকারীদের তাড়ানো হবে। ৪৫ দিনের মধ্যে বিএসএফ-কে জমি দেওয়া হবে।’’

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ১৬:৫২ key status

‘দিদির গুন্ডাদের রাজ্যের বাইরে পাঠাতে হবে’

সপ্তগ্রামের সভা থেকে সিন্ডিকেটরাজ শেষ করার ডাক দিলেন শাহ। তিনি বলেন, ‘‘দিদির গুন্ডাদের রাজ্যের বাইরে পাঠাতে হবে। শেষ করতে হবে সিন্ডিকেটরাজ।’’ হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর, বড়মাকে প্রণাম করে বক্তৃতা শুরু করেন শাহ।

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ১৬:৪৭ key status

সভাস্থলে পৌঁছোলেন শাহ

সপ্তগ্রামের সভাস্থলে পৌঁছোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁকে স্বাগত জানালেন দলীয় নেতা-কর্মীরা।

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ১৬:৩৩ key status

সপ্তগ্রামে ভোটপ্রচারে শাহ

হাবড়ার সভা সেরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সপ্তগ্রামে। বিজেপি প্রার্থীর সমর্থনে সেখানে সভা করবেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement