West Bengal Elections 2026

‘বাঁদরামি করলে সাঁজোয়া গাড়ি খেয়ে নেব’! নিজেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’ আখ্যা দিয়ে হুঙ্কার অনুব্রতের

অনুব্রতের দাবি, বাংলাকে অপমান করা ও ভয় দেখানোর উদ্দেশে রাজ্যে সাঁজোয়া গাড়ি আনা হয়েছে। নিজের প্রসঙ্গে কেষ্ট বলেন, ‘‘আমাকে রয়্যাল বেঙ্গল টাইগার বলতেই পারেন।’’

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ০০:০৮
Share:

অনুব্রত মণ্ডল। — নিজস্ব চিত্র।

ফের স্বমহিমায় বীরভূমের ‘রয়্যাল বেঙ্গল টাইগার’ অনুব্রত মণ্ডল। শুক্রবার পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে তৃণমূল প্রার্থী অপূর্ব চৌধুরীর প্রচারে এসে নির্বাচন কমিশনকে নিশানা করে তিনি বলেন, “বাঁদরামি করলে সাঁজোয়া গাড়ি খেয়ে নেব।”

Advertisement

কাশেমনগর ফুটবল মাঠের সভা থেকে অনুব্রত বলেন, ‘‘বাংলা রয়েল বেঙ্গল টাইগারের জায়গা। এখানে সাঁজোয়া গাড়ি আসুক বা যাই আসুক, বেশি বাঁদরামি করলে সাঁজোয়া গাড়ি খেয়ে নেব।’’ নিজের প্রসঙ্গে কেষ্টর মন্তব‍্য, ‘‘আমাকে রয়্যাল বেঙ্গল টাইগার বলতেই পারেন।’’

অনুব্রতের দাবি, বাংলাকে অপমান করা ও ভয় দেখানোর উদ্দেশে রাজ্যে সাঁজোয়া গাড়ি আনা হয়েছে। তিনি ‘রয়েল বেঙ্গল টাইগার’ কি না এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘রয়্যাল বেঙ্গল টাইগার তো বাংলাতেই থাকে। এখান থেকেই সবাই নিয়ে যায়।’’ কেষ্ট বলেন, ‘‘আমাকে রয়্যাল বেঙ্গল টাইগার বলতেই পারেন।’’

Advertisement

প্রসঙ্গত, এ বারের নির্বাচনে অন্যতম আলোচ্য বিষয় ‘সাঁজোয়া গাড়ি’। রাজ্যের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই এসে পৌঁছেছে তা। সম্প্রতি নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীও বলেছিলেন, ‘‘সাঁজোয়া গাড়ি প্রয়োজন।” আর বাহিনীর সেই বিশেষ যান প্রসঙ্গে শুক্রবার এমন মন্তব্য করলেন অনুব্রত। যাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement