ভোট দিতে গিয়ে শাসানির মুখে বাবুল সুপ্রিয়

শুধু সাধারণ মানুষ শুধু নন, ভোট দিতে গিয়ে তৃণমূলের বাধার মুখে পড়তে হল কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কেও। জোরাসাঁকো বিধানসভা কেন্দ্রের আর্যকন্যা বিদ্যামন্দিরের বুথে বাবা, মাকে সঙ্গে নিয়ে ভোট দিতে গিয়েছিলেন বাবুল।

Advertisement
শেষ আপডেট: ২১ এপ্রিল ২০১৬ ১৮:০০
Share:

জোড়াসাঁকোয় আক্রান্ত হন কেন্দ্রীয় মন্ত্রী। ছবি: শশাঙ্ক মণ্ডল।

শুধু সাধারণ মানুষ শুধু নন, ভোট দিতে গিয়ে তৃণমূলের বাধার মুখে পড়তে হল কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কেও। জোরাসাঁকো বিধানসভা কেন্দ্রের আর্যকন্যা বিদ্যামন্দিরের বুথে বাবা, মাকে সঙ্গে নিয়ে ভোট দিতে গিয়েছিলেন বাবুল। আচমকা এক তৃণমূল কর্মীর চ্যালেঞ্জ, ‘আপনি এখানে কেন? এখানে কী করছেন?’ প্রাথমিক বিস্ময়ের ঘোর কাটিয়ে রুখে দাঁড়ান বাবুল। ওই যুবকের মুখ থেকে নাকি মদের গন্ধও বেরোচ্ছিল। তাড়া করেন মন্ত্রী। পালাতে থাকা যুবককে ধরে ফেলেন নিরাপত্তারক্ষীরা।

Advertisement

এর পরেই বুথের বাইরে বাবুলের দিকে এগিয়ে আসেন স্থানীয় এক তৃণমূল নেতা। নিজেকে তৃণমূলের এজেন্ট দাবি করে তিনি রীতিমতো আঙুল উঁচিয়ে শাসাতে থাকেন বাবুলকে। বেশ কিছুক্ষণ বাদানুবাদ চলে। নিরাপত্তারক্ষীদের হস্তক্ষেপে পরিস্থিতে শান্ত হয়। তার পর ভোট দিতে বুথে ঢোকেন বাবুল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement