সিউড়িতে সিপিএম কর্মীদের বাড়িতে বোমা, ভাঙচুর, ধৃত ৭

ভোটপর্ব মিটতে না মিটতেই উত্তপ্ত হয়ে উঠল সিউড়ি। অশান্তি শুরু হয়েছে সিউ়ড়ির বিভিন্ন এলাকায়। অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে। পাল্টা অভিযোগ জানিয়েছে তৃণমূলও। পুলিশ সাত জনকে গ্রেফতার করেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০১৬ ১৫:৪৮
Share:

বোমা আর ভাঙচুরের পর সেই বাড়ি। ছবি- দয়াল সেনগুপ্ত।

ভোটপর্ব মিটতে না মিটতেই উত্তপ্ত হয়ে উঠল সিউড়ি। অশান্তি শুরু হয়েছে সিউ়ড়ির বিভিন্ন এলাকায়। অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে। পাল্টা অভিযোগ জানিয়েছে তৃণমূলও। পুলিশ সাত জনকে গ্রেফতার করেছে।

Advertisement

ভোট পরবর্তী হিংসার আঁচ এসে পড়েছে সিউড়ির সদাইপুর থানা এলাকার পারুলিয়া পঞ্চায়েতের মাজিগ্রামে। সিপিএমের তরফে অভিযোগ, পাঁচ সিপিএম কর্মীর বাড়িতে ভাঙচুর চালিয়েছে তৃণমূল কর্মীরা। স্থানীয় সিপিএম নেতৃত্বের আরও দাবি, ভোটের দিন এক নাবালককে বুথে নিয়ে গিয়ে ছাপ্পা ভোট দেওয়ানোর চেষ্টা করছিল তৃণমূল। কিন্তু সেই অভিসন্ধি সিপিএম কর্মীরা ধরে ফেলায় বানচাল হয়ে যায় ছাপ্পা ভোটের ছক। তার পরেই রোষ মেটাতে সোমবার রাতে স্থানীয় তৃণমূল নেতা নুরুল হোদা এবং স্বপন মণ্ডলের নেতৃত্বে সিপিএম কর্মীদের বাড়িতে বোমা ছোড়ে শাসকদলের কর্মীরা। এমনকী, পাঁচটি গরু-ছাগল নিয়ে যাওয়ারও অভিযোগ জানিয়েছেন সিপিএম কর্মীরা। এই এলাকায় বামেদের পক্ষেই অধিকাংশ ভোট পড়েছে। ধীরে ধীরে এলাকায় দাপট কমছে তৃণমূলের। এই কথা বুঝতে পেরেই এলাকা পুনর্দখল করতে সন্ত্রাস চালাচ্ছে শাসকদলের কর্মীরা— এমনটাই অভিমত বাম দলগুলির। পাঁচ সিপিএম কর্মীকে পুলিশ গ্রেফতার করায় অসন্তোষ ছড়িয়েছে সিপিএমের অন্দরে। তাদের বক্তব্য, বেছে বেছে সিপিএম কর্মীদের গ্রেফতার করেছে পুলিশ। যদিও পুলিশ জানিয়েছে, দুই দলের মধ্যে সংঘর্ষের ঘটনার পর স্বতঃপ্রণোদিত ভাবে মামলা করা হয়। অভিযুক্তদের মধ্যে যাকেই সামনে পাওয়া গিয়েছে পুলিশ তাকেই গ্রেফতার করেছে।

আরও পড়ুন- চুরি মাফ, ঘুষেও ছাড়, মমতা-রাজ্যে সব ঠিক

Advertisement

অন্য দিকে, পুরো ঘটনাটাই মিথ্যে। উল্টে এলাকায় সিপিএম সন্ত্রাস চালাচ্ছে, পাল্টা এমনই অভিযোগ জানিয়েছে তৃণমূল। তাদের অভিযোগ, রবিবার পতিতপাবন ভান্ডারী নামে এক বাম সমর্থক তৃণমূলকে ভোট দিয়ে দেন। তাঁকে নিয়ে শুরু হয় বচসা। এর পরেই রামচন্দ্র ডোমের নেতৃত্বে তৃণমূল কর্মীদের উপর আক্রমণ চালানো হয় বলে অভিযোগ। বাড়ি ভাঙচুরের ঘটনা অস্বীকার করেছে তৃণমূল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement