Supplementary Voter List

রাজ্যের চতুর্থ ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! নিষ্পত্তি হওয়া কত নাম রয়েছে তালিকায়, স্পষ্ট নয় এ বারও

২৮ ফেব্রুয়ারি রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকার প্রাথমিক অংশ প্রকাশ করেছিল কমিশন। তার পর থেকে এখনও পর্যন্ত তিন দফায় অতিরিক্ত তালিকা প্রকাশিত হল।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৬ ২২:১৭
Share:

তালিকার তথ্য যাচাই করে নিচ্ছেন ভোটারেরা। —ফাইল চিত্র।

পশ্চিমবঙ্গের চতুর্থ ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। শনিবার রাতে এই তালিকা প্রকাশ করা হয়েছে। এই নিয়ে এখনও পর্যন্ত তিন দফায় অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশিত হল। তবে নিষ্পত্তি হওয়া কত জন ভোটারের নাম এই তৃতীয় অতিরিক্ত তালিকায় রয়েছে, তা আলাদা ভাবে প্রকাশ্যে আনেনি কমিশন।

Advertisement

২৮ ফেব্রুয়ারি রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকার প্রাথমিক অংশ প্রকাশ করেছিল কমিশন। এর পর গত ২৩ মার্চ প্রথম অতিরিক্ত তালিকা প্রকাশ করে তারা। শুক্রবার গভীর রাতে প্রকাশিত হয় দ্বিতীয় অতিরিক্ত তালিকাও। এ বার তার ২৪ ঘণ্টার মধ্যেই তৃতীয় অতিরিক্ত তালিকাও প্রকাশ করে ফেলল কমিশন।

গত সোমবার (২৩ মার্চ) বিবেচনাধীন ভোটারদের প্রথম অতিরিক্ত তালিকা প্রকাশ হয়। কমিশন জানায়, সে দিনের তালিকায় ২৭ লক্ষের কাছাকাছি নাম প্রকাশ করা হয়েছিল। দ্বিতীয় অতিরিক্ত তালিকার সময়ে নিষ্পত্তি হয়েছিল প্রায় ৩৭ লক্ষের নাম। কমিশন সূত্রে খবর, শনিবার পর্যন্ত নিষ্পত্তি হয়েছে প্রায় ৩৮ লক্ষ ভোটারের তথ্য।

Advertisement

তবে যাঁদের নিষ্পত্তি হয়ে গিয়েছে, তাঁদের মধ্যে কত জনের নাম বৈধ ভোটার হিসাবে জুড়েছে এবং কত জন বাদ পড়েছেন, তা আলাদা ভাবে প্রকাশ্যে আনেনি কমিশন।

২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছিল কমিশন। তখন বিবেচনাধীন ভোটার ছিলেন ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫। এই তালিকা ৭০৫ জন বিচারক নিষ্পত্তি করছেন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নিষ্পত্তি হওয়া তালিকা ধাপে ধাপে বার করার কথা জানিয়েছে কমিশন। সেই অনুযায়ী সোমবার রাতে প্রথম অতিরিক্ত তালিকা বার হয়।

Advertisement

এসআইআর শুরু হওয়ার আগে ভোটারের সংখ্যা ছিল ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯। খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ নাম। সেই তালিকায় নাম ছিল ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩০ জনের। গত ২৮ ফেব্রুয়ারি রাজ্যে ‘চূড়ান্ত ভোটার তালিকা’ প্রকাশিত হয়। সেই তালিকায় বাদ পড়ে আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম। সব মিলিয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যে বাদের হিসাব দাঁড়ায় ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement