রাজ্যে কাল ভোট শুরু, রায়দান জঙ্গলমহলের ১৮ কেন্দ্রে

আগামী কাল, সোমবার রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফার প্রথম পর্বের ভোটগ্রহণ। কাল ভোট হবে তিনটি জেলা- বাঁকুড়া, পুরুলিয়া আর পশ্চিম মেদিনীপুরের ১৮টি বিধানসভা আসনে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৬ ১৭:৪৫
Share:

ঢাকে কাঠি পড়ে গিয়েছে!

Advertisement

আগামী কাল, সোমবার রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ।

কাল ভোট হবে তিনটি জেলা- বাঁকুড়া, পুরুলিয়া আর পশ্চিম মেদিনীপুরের ১৮টি বিধানসভা আসনে।

Advertisement

আরও পড়ুন- হাওড়ায় রূপার সামনেই মারামারি বিজেপির দুই গোষ্ঠীর, জখম ৭

ওই ১৮টি বিধানসভা আসনের মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুরের ৬টি আসন- নয়াগ্রাম, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, শালবনি, মেদিনীপুর ও বিনপুর। ৯টি বিধানসভা কেন্দ্র পুরুলিয়ায়। বান্দোয়ান, বলরামপুর, বাঘমুণ্ডি, জয়পুর, পুরুলিয়া, মানবাজার, কাশীপুর, পারা ও রঘুনাথপুর। বাঁকুড়ার তিনটি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে কাল। রানিবাঁধ, রাইপুর আর তালড্যাংরায়। মূলত যে এলাকাটাকে বলা হয় জঙ্গলমহল।

ভোটগ্রহণ শুরু হবে কাল সকাল থেকেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement