Shekhar Suman On Shah Rukh Khan

শাহরুখের প্রস্তাবিত মোটা অঙ্কের চেক ফিরিয়ে দেন শেখর সুমন! তার পরে কী করেন বাদশা?

একবার শাহরুখের প্রস্তাবিত মোটা অঙ্কের চেক ফিরিয়ে দিয়েছিলেন শেখর সুমন। কিন্তু কেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ মে ২০২৬ ১৯:২৩
Share:

শাহরুখকে নিয়ে কী জানালেন শেখর সুমন? ছবি: সংগৃহীত।

পর্দায় তাঁকে দেখে মুগ্ধ হয়ে যান অনুরাগীরা। কিন্তু তাঁর তারকাসত্তার বাইরেও মানুষ শাহরুখ খানের ভক্তও অসংখ্য। তাঁর সহকর্মীরাও তাঁকে নিয়ে নানা ভাল অভিজ্ঞতা ভাগ করে নেন। কিন্তু একবার শাহরুখের প্রস্তাবিত মোটা অঙ্কের চেক ফিরিয়ে দিয়েছিলেন শেখর সুমন। কেন?

Advertisement

শেখর সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখের একটি বিশেষ ঘটনার কথা ভাগ করে নিয়েছেন। শেখর জানান, ‘চলতে চলতে’ ছবির জন্য তিনি একটি ভয়েসওভার করেছিলেন। সেই কাজের জন্য শাহরুখ তাঁকে মোটা অঙ্কের একটি চেক পাঠিয়েছিলেন। তবে শেখর সেই টাকা নিতে রাজি হননি।

শেখর সুমন জানান, তিনি কোনও পারিশ্রমিক ছাড়াই সেই কাজটি করেছিলেন। কিন্তু শাহরুখ বারবার তাঁকে টাকা নেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। কিন্তু তা-ও রাজি হননি শেখর। তিনি বিনামূল্যেই কাজটি করতে চেয়েছিলেন। অবশেষে নাকি এক ফন্দি এঁটেছিলেন শাহরুখ। পারিশ্রমিক না নিলেও, শেখরকে খালি হাতে ফেরাননি বলি তারকা। শেখরের জন্য এক দামি উপহার নিয়ে এসেছিলেন তিনি। সেই উপহার পেয়ে চমকে যান অভিনেতা। শেখর জানান, তাঁকে একটি দামি ঘড়ি উপহার দিয়েছিলেন শাহরুখ।

Advertisement

শেখর আরও জানান, শাহরুখের এই ব্যবহার তাঁকে খুবই স্পর্শ করেছিল। তিনি বলেন, “শাহরুখ শুধু বড় তারকা নন। তিনি অত্যন্ত ভদ্র এবং উদার মনের মানুষও।” শেখর একা নন। ইন্ডাস্ট্রিতে অনেকেই শাহরুখের সৌজন্য ও ভাল ব্যবহারের কথা প্রায়ই বলে থাকেন।

উল্লেখ্য, শাহরুখ বর্তমানে তাঁর আসন্ন ছবি ‘কিং’ নিয়ে ব্যস্ত। কেপ টাউনে দীপিকা পাড়ুকোনের সঙ্গে শুটিং করছেন বলি তারকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement