West Bengal Elections 2026

মমতাকে নিমন্ত্রণ হিমন্তবিশ্বের

ঝাড়গ্রামে একটি সভা থেকে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে বাংলা-বিরোধী বলে দাবি করে মাছ-মাংস খাওয়া নিষিদ্ধ করা নিয়ে আক্রমণ করেছেন।

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ০৭:২৪
Share:

(বাঁ দিকে) হিমন্তবিশ্ব শর্মা এবং মমতা বন্দ্যোপাধ্যায় (ডান দিকে)। — ফাইল চিত্র।

মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঁঠার মাংস খেতে বিজেপি-শাসিত অসমে নিমন্ত্রণ জানালেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। বৃহস্পতিবার কোচবিহারের ফলিমারিতে এক সভায় হিমন্ত বলেন, “আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে অসমে নিমন্ত্রণ জানাচ্ছি, তিনি আসুন। আমরা কামাখ্যায় পাঁঠা বলি দেব এবং দু’জনে তা খাব। মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে দু’টুকরো বেশি খাব তার গ্যারান্টি দিচ্ছি।’’ তাঁর কথায়, ‘‘আসলে তিনি (মমতা) বলেছেন যে, বিজেপি এলে গো-মাংস বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, বাংলাদেশ থেকে যে গো-মাংসের চোরাচালান হয়, তা বন্ধ হওয়া উচিত।’’ এ দিনই আবার ঝাড়গ্রামে একটি সভা থেকে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে বাংলা-বিরোধী বলে দাবি করে মাছ-মাংস খাওয়া নিষিদ্ধ করা নিয়ে আক্রমণ করেছেন। অভিষেকের বক্তব্য, ‘‘মাছ খাওয়া মানেই মোগল আর বাংলায় কথা বলা মানেই বাংলাদেশি— বিজেপির এই বাঙালি-বিরোধী সংস্কৃতি আমরা বরদাস্ত করব না নরেন্দ্র মোদী বলেছেন, আমরা মোগল। আমরা মাছ খাব না মাংস খাব, কী জামা পরব, বিজেপি ঠিককরে দেবে?”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন