West Bengal Election 2026

ভোটের বছরে কলকাতা থেকে বাজেয়াপ্ত নগদ ১ কোটি ৭৩ লক্ষ টাকা! উদ্ধার বোমা, অস্ত্র, মাদক, ধৃত অন্তত ৩৫

গাঁজা, হেরোইনের মতো মাদকদ্রব্যও বাজেয়াপ্ত করেছে পুলিশ। ১৬১.৫৪ কেজি গাঁজা এবং ০.৫৪৩ কেজি হেরোইন বাজেয়াপ্ত করেছে কলকাতা পুলিশ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ১২:২৯
Share:

কলকাতা পুলিশ। — ফাইল চিত্র।

নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগে থেকেই তৎপর কলকাতা পুলিশ। চলতি বছরে এখনও পর্যন্ত হিসাব-বহির্ভূত কত নগদ, অস্ত্র, মাদক বাজেয়াপ্ত করা হয়েছে, সেই পরিসংখ্যানই তুলে ধরল তারা। পুলিশ জানিয়েছে, ১ জানুয়ারি থেকে কলকাতার বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে নগদ ১ কোটি ৭৩ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি, অস্ত্রও উদ্ধার করা হয়েছে। মাদক এবং অস্ত্র উদ্ধারের ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার হয়েছেন ৩৫ জন।

Advertisement

কলকাতায় ১ জানুয়ারি থেকে ৩৪টি অস্ত্র ও আগ্নেয়াস্ত্র এবং ২২৮টি বোমা, ৮৩টি গোলাবারুদ বাজেয়াপ্ত করা হয়েছে বলে লালবাজার সূত্রে খবর। পাশাপাশি, ৩৪.২ কেজি বিস্ফোরকও উদ্ধার হয়েছে। এই সংক্রান্ত ঘটনায় ৩৪টি মামলা রুজু হয়েছে। গ্রেফতার করা হয়েছে ২৭ জনকে।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

গাঁজা, হেরোইনের মতো মাদকদ্রব্যও বাজেয়াপ্ত করেছে পুলিশ। ১৬১.৫৪ কেজি গাঁজা এবং ০.৫৪৩ কেজি হেরোইন বাজেয়াপ্ত করেছে কলকাতা পুলিশ। শহরের বিভিন্ন জায়গা থেকে ১৫০টি কাশির ওষুধের শিশিও বাজেয়াপ্ত করা হয়েছে। এই সংক্রান্ত ঘটনায় ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ৮৩৬.৯৩ লিটার মদ বাজেয়াপ্ত করা হয়েছে।

Advertisement

শুক্রবারই জোড়াসাঁকো এলাকায় নাকা তল্লাশি চালিয়ে নগদ উদ্ধার করা হয়। এমডি রোড এবং স্ট্র্যান্ড রোডের ক্রসিংয়ে নাকা চেকিংয়ের সময় প্রেমকুমার দাস নামে এক যুবককে আটক করেন পুলিশের ফ্লাইং স্কোয়াডের (এফএস) সদস্যেরা। তাঁর কাছে থাকা ব্যাগ থেকে বান্ডিল বান্ডিল টাকা উদ্ধার করেন তাঁরা। পরে গুনে দেখা যায় ৪ লক্ষ ৩ হাজার ৫০০ টাকা। কোথা থেকে ওই টাকা এল, কোথায় নিয়ে যাচ্ছিলেন প্রেম, তা নিয়ে সন্দেহ হয় পুলিশের। জিজ্ঞাসাবাদে প্রেম জানান, ওই টাকা তাঁর ব্যবসা সংক্রান্ত। তবে ওই টাকার কোনও বৈধ কাগজ দেখাতে পারেননি।

ময়দান এলাকা থেকে মাদকদ্রব্য উদ্ধার করে কলকাতা পুলিশের অ্যান্টি নারকোটিক সেল। শুক্রবার সকালে ময়দান এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ২০ কেজির নিষিদ্ধ গাঁজা উদ্ধার করা হয়। এই ঘটনায় জয়দেব পাইক, রাজু সর্দার এবং উষা সর্দার নামে তিন জনকে গ্রেফতার করল পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement