Cash and Ganja Recovery

কলকাতায় জোড়া তল্লাশিতে উদ্ধার নগদ এবং মাদক! ভোটের আগে শহরের দিকে দিকে চলছে নাকা চেকিং

শুক্রবার দুপুর সাড়ে ১২টা নাগাদ এমডি রোড এবং স্ট্র্যান্ড রোডের ক্রসিংয়ে নাকা চেকিংয়ের সময় প্রেমকুমার দাস নামে এক যুবককে আটক করে পুলিশের ফ্লাইং স্কোয়াডের (এফএস) সদস্যেরা। তাঁর কাছে থাকা ব্যাগ থেকে বান্ডিল বান্ডিল টাকা উদ্ধার করেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ২২:১২
Share:

নাকা চেকিংয়ের সময় উদ্ধার হওয়া নগদ এবং মাদকদ্রব্য। ছবি: সংগৃহীত।

ভোটের আগে কলকাতায় জোড়া তল্লাশি চালিয়ে উদ্ধার নগদ টাকা এবং মাদকদ্রব্য। এ বার জোড়াসাঁকো এলাকা থেকে নগদ উদ্ধার হয়। আর ময়দান এলাকা থেকে মাদকদ্রব্য উদ্ধার করেছে কলকাতা পুলিশের অ্যান্টি নারকোটিক সেল। মাদক উদ্ধারের ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে এক জন মহিলাও রয়েছেন। অন্য দিকে, রেশন দুর্নীতি মামলায় শুক্রবারের তল্লাশিতে তিন জায়গা থেকে প্রায় ৩০ লক্ষ টাকা পাওয়া গিয়েছে।

Advertisement

জানা গিয়েছে, শুক্রবার দুপুর সাড়ে ১২টা নাগাদ এমডি রোড এবং স্ট্র্যান্ড রোডের ক্রসিংয়ে নাকা চেকিংয়ের সময় প্রেমকুমার দাস নামে এক যুবককে আটক করে পুলিশের ফ্লাইং স্কোয়াডের (এফএস) সদস্যেরা। তাঁর কাছে থাকা ব্যাগ থেকে বান্ডিল বান্ডিল টাকা উদ্ধার করেন তাঁরা। পরে গুনে দেখা যায় ৪ লক্ষ ৩ হাজার ৫০০ টাকা। কোথা থেকে ওই টাকা এল, কোথায় নিয়ে যাচ্ছিলেন প্রেম, তা নিয়ে সন্দেহ হয় পুলিশের। জিজ্ঞাসাবাদে প্রেম জানান, ওই টাকা তাঁর ব্যবসা সংক্রান্ত। তবে ওই টাকার কোনও বৈধ কাগজ দেখাতে পারেননি।

নগদ ছাড়াও, কলকাতায় তল্লাশি অভিযানে ১৩ লক্ষ টাকার মাদকদ্রব্যও উদ্ধার করেছে পুলিশ। জানা গিয়েছে, শুক্রবার সকালে ময়দান এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ২০ কেজির নিষিদ্ধ গাঁজা উদ্ধার করা হয়। এই ঘটনায় জয়দেব পাইক, রাজু সর্দার এবং উষা সর্দার নামে তিন জনকে গ্রেফতার করল পুলিশ।

Advertisement

গত বুধবার দুপুরে স্ট্র্যান্ড রোড চত্বরে হানা দেয় পুলিশের এসটিএফ। সেখানে রাস্তার ধারের ফুটপাথে একটি সুলভ শৌচালয়ের কাছে এক কিশোরকে আটকায় পুলিশ। তল্লাশির সময়ে মোট পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। তার মধ্যে ছিল তিনটি দেশি আগ্নেয়াস্ত্র এবং সাত এমএম-এর দু’টি পিস্তল। সেগুলির সঙ্গে চারটি ম্যাগাজ়িনও পাওয়া গিয়েছে। মিলেছে আট এমএম-এর ১৮টি কার্তুজ এবং ৭.৬৫ এমএম-এর ২২টি কার্তুজ। ওই আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ ইতিমধ্যে বাজেয়াপ্ত করেন আধিকারিকেরা। এবার ভোটের কলকাতায় লক্ষাধিক টাকা উদ্ধার করল পুলিশ।

গত ১৫ মার্চ নির্বাচনের দিন ঘোষণা করে কমিশন। ওই সময় থেকেই কার্যকর হয় আদর্শ নির্বাচনী বিধি। কমিশন জানায়, অবাধ এবং হিংসামুক্ত ভোট করানোই তাদের উদ্দেশ্য। সেই কারণে ভোটমুখী পাঁচ রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল এবং তার আশপাশের রাজ্যের পুলিশ এবং প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করে কমিশন। নজরদারি বাড়ানো হয়। আন্তঃরাজ্য সীমানাগুলিতে বেশি নজর দেওয়া হয়েছে। একই সঙ্গে দিকে দিকে বাড়ানো হয়েছে নাকা চেকিংও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement