Ganja Seized

ওড়িশা থেকে গাঁজাভর্তি ট্রাক নিয়ে পশ্চিমবঙ্গে পাচারের চেষ্টা! চন্দননগরে পাকড়াও দুই, উদ্ধার ১৩২ কেজি মাদক

পুলিশ সূত্রে খবর, তারা গোপন সূত্রে খবর পেয়েছিল যে একটি গাঁজাভর্তি মালবাহী ট্রাক দিল্লি রোড দিয়ে নদিয়ার দিকে রওনা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ১৫:৫১
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

ওড়িশা থেকে পাচার হচ্ছিল বিপুল পরিমাণে গাঁজা। এ রাজ্যের নদিয়া জেলার করিমপুরে যাওয়ার সময় রাজ্য সিআইডি-র হাতে ধরা পড়লেন দুই পাচারকারী। হুগলির চন্দননগরে গাঁজা-সমেত একটি ট্রাক বাজেয়াপ্ত করেছে তারা।

Advertisement

পুলিশ সূত্রে খবর, তারা গোপন সূত্রে খবর পেয়েছিল যে একটি গাঁজাভর্তি মালবাহী ট্রাক দিল্লি রোড দিয়ে নদিয়ার দিকে রওনা হয়েছে। খবর পেয়ে তৈরি-ই ছিল তারা। বৃহস্পতিবার রাত ৩টে নাগাদ সিআইডি এবং চন্দননগর থানার পুলিশ শ্বেতপুরে দিল্লী রোডে নাকা তল্লাশি করার সময় এক ট্রাকচালক ট্রাক নিয়ে চন্দনগরের দিকে পালানোর চেষ্টা করেন। সঙ্গে সঙ্গে পিছু নেয় পুলিশ। কলুপুকুর এলাকায় ট্রাকটিকে ধাওয়া করে ধরে ফেলে তারা।

ট্রাকচালক বিশাল সরকার এবং খালাসি সোনারুল খাঁ-কে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু হয়। তাতেই পাওয়া যায় গাঁজা পাচারের তথ্য। পুলিশ জানিয়েছে, মাছের ক্রেটের তলায় বস্তাবন্দি ছিল ১৩২ কেজি গাঁজা। চালক এবং খালাসিকে তারা গ্রেফতার করেছে।

Advertisement

ধৃত বিশালের বাড়ি মুর্শিদাবারে জলঙ্গিতে। সোনারুলের নদিয়ার হোগলবেড়িয়ার বাসিন্দা। ওড়িশার বালেশ্বর থেকে গাঁজা নিয়ে করিমপুর যাচ্ছিলেন তাঁরা। শুক্রবার চন্দননগর পুলিশের ডিসিপি অর্ণব বিশ্বাস চন্দননগর থানায় সাংবাদিক বৈঠকে বলেন, ‘‘খবর ছিল বিপুল গাঁজা পাচার করা হচ্ছে। সেই মতো পুলিশ মোতায়েন করা হয়েছিল। ধৃতদের আদালতে পেশ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement