Amit Shah

‘গুন্ডাদের ভয় দেখাই তো দিদি আমার উপর রেগে যান, বলুন কী করব? কোলাকুলি করব?’ শ্যামপুরের সভায় শাহ

শনিবার রাজ্যে ঠাসা কর্মসূচি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। জোড়া জনসভা এবং জোড়া রোড শো। প্রথমে পূর্ব বর্ধমানের জামালপুরে একটি সভা করেন তিনি। তার পরে হাওড়ার শ্যামপুরে জনসভা। বিকেলে জোড়া রোড শো করবেন শাহ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ১৬:৫৩
Share:

অমিত শাহ। — ফাইল চিত্র।

না-জানলেই নয়
শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ১৭:২৫ key status

‘চার বিয়ে বন্ধ হবে’

শ্যামপুরের সভা থেকেও অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) চালু করার কথা বললেন শাহ। তিনি বলেন, ‘‘চার তারিখের পর এখানে চার বিয়ে বন্ধ করে দেওয়া হবে।’’

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ১৭:২৩ key status

‘মোদীজি রামমন্দির বানিয়েছেন, আর দিদি হুমায়ুনকে দিয়ে এখানে বাবরি মসজিদ বানাতে চাইছেন’

শাহ বলেন, ‘‘মোদীজি অযোধ্যায় রামমন্দির বানিয়েছেন। আর অন্য দিকে, হুমায়ুন কবীরকে দিয়ে এখানে মমতাদিদি বাবরি মসজিদ বানাতে চাইছেন। কান খুলে শুনে রাখুন, এক জনও বিজেপি কর্মী বেঁচে থাকলে পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ বানাতে দেবে না। এটা ভারতের ভূমি, এখানে কোনও বাবরি মসজিদের জায়গা নেই। পশ্চিমবঙ্গের মাটিতে তৈরি হবে তো সেটা দুর্গামন্দির।’’

Advertisement
শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ১৭:১৭ key status

‘১ মে-র পর কৃষকদের সব ধান কিনে নেওয়া হবে’

শাহ বলেন, ‘‘কৃষকেরা চিন্তা করবেন না। ১ মে-র পর তাঁদের  থেকে ৩,১০০ টাকা প্রতি কুইন্টাল দামে সব ধান কিনে নেওয়া হবে। প্রতি বছর কৃষকদের ৯ হাজার টাকা করে দেওয়া হবে। তা ছাড়া কাটমানি বন্ধ করে সেই টাকাও কৃষকদের খাতে দেওয়া হবে।’’

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ১৭:১৩ key status

‘সব কিছুতেই ভাইপো-ট্যাক্স’

শাহ বলেন, ‘‘কিছু করতে গেলেই ভাইপো-ট্যাক্স দিতে হয়। সব জায়গায় সিন্ডিকেটরাজ চলছে। ৪ তারিখ আপনারা বিজেপির সরকার বানিয়ে দিন, সব সিন্ডিকেট বাংলার বাইরে পাঠিয়ে দেওয়া হবে।’’

Advertising
Advertising
শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ১৭:১১ key status

মমতাকে আক্রমণ শাহের

শ্যামপুরের সভায় শাহ বলেন, ‘‘আমি গুন্ডাদের ভয় দেখাই তো দিদি আমার উপর রেগে যান। কাল বলছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে আমি গুন্ডাদের ভয় দেখাচ্ছি।’’ তার পরেই শাহের প্রশ্ন, ‘‘তো বলুন কী করব? কোলাকুলি করব? দিদি, আপনার গুন্ডাদের গ্যারাজে ঢুকিয়ে দিন। মা-বোনদের গায়ে হাত লাগলে কাউকে ছাড়া হবে না।’’

Advertisement
শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ১৭:০৫ key status

‘দিদিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩০০০ টাকা’

শাহ বলেন, ‘‘৪ তারিখ বিজেপির সরকার তৈরি করুন। দিদিরা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে তিন হাজার টাকা করে ঢুকবে। ৫ তারিখের পর মহিলারা রাতে নির্ভয়ে বার হতে পারবেন।’’

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ১৬:৫৮ key status

জয় শ্রীরাম, বন্দে মাতরম বলে বক্তৃতা শুরু

জয় শ্রীরাম, বন্দে মাতরম বলে বক্তৃতা শুরু করেন শাহ। তার পরেই তৃণমূলকে হারানোর ডাক। তিনি বলেন, ‘‘আমি শ্যামপুরের মানুষকে ধন্যবাদ জানাতে চাই। হেলিকপ্টার থেকে দেখেছি সভাস্থল, রাস্তা— সব জায়গায় লোকভর্তি। এতেই বোঝা যাচ্ছে মমতাদিকে বাই বাই করার সময় এসে গিয়েছে।’’

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ১৬:৫৩ key status

সভাস্থলে পৌঁছোলেন শাহ

শ্যামপুরের জনসভায় পৌঁছোলেন শাহ। মঞ্চে তাঁকে স্বাগত জানালেন স্থানীয় বিজেপি নেতৃত্ব।

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ১৪:৪২ key status

শাহের সভা

শনিবার রাজ্যে ঠাসা কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। রয়েছে জোড়া জনসভা এবং জোড়া রোড শো। প্রথমে পূর্ব বর্ধমানের জামালপুরে একটি সভা করেন তিনি। সেখান থেকেই তিনি চলে আসেন হাওড়ার শ্যামপুরে। দিনের শেষে দু’টি রোড শো-ও রয়েছে শাহের। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement