West Bengal Assembly Election 2026

বাংলার উপর যে অত্যাচার করেছ, গণতান্ত্রিক ভাবে তার বদলা তো নেবই! বিজেপিকে নিশানা মুখ্যমন্ত্রী মমতার

খড়দহের জনসভায় বক্তৃতা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খড়দহ কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবদীপ পুরোহিতের সমর্থনে এই সভার আয়োজন করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ১৭:০৫
Share:

মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

সারকথা
আগামী ২৩ এপ্রিল পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোটগ্রহণ। তার আগে জেলায় জেলায় ঘুরে প্রচার চালিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর প্রথম জনসভা ছিল বীরভূমের মুরারইতে। তার পর খড়দহ এবং বেলেঘাটাতেও জনসভা করবেন তিনি।
না-জানলেই নয়
শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ১৭:২৯ key status

মহারাষ্ট্র, বিহারে ইভিএম কারচুপি: মমতা

মহারাষ্ট্র, বিহারে ইভিএমে কারচুপি করে এবং বাইরে থেকে লোক নিয়ে ভোট দিইয়ে বিজেপি জিতেছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “মহারাষ্ট্রে জোর করে জিতেছে, ইভিএমে কারিকুরি করেছে! বিহারে একই কাজ করেছে।  আমি চ্যালেঞ্জ করে বলছি। ওরা ধরতে পারেনি।” 

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ১৭:২৭ key status

‘গণতান্ত্রিক ভাবে বদলা তো নেবই’

 বিজেপিকে আক্রমণ করে মমতা বলেন, বাংলার উপর যে অত্যাচার করেছ, গণতান্ত্রিক ভাবে তার বদলা তো নেবই! ভোটের বাক্সে বদলা হবে।” 

Advertisement
শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ১৭:১৯ key status

মোদীকে ঝালমুড়ি-তোপ মমতার

ঝাড়গ্রামে প্রধানমন্ত্রীর ঝালমুড়ি খাওয়া নিয়ে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, পরিকল্পনামাফিক ১০ টাকা নিয়ে ঝালমুড়ি খেয়েছেন প্রধানমন্ত্রী। আগে থেকেই ক্যামেরাম্যানদের প্রস্তুত রাখা হয়েছিল। মোদীকে কটাক্ষ করে তিনি বলেন, “আগে বলতেন চাওয়ালা, এখন বলছেন ঝালমুড়ি খেয়ে দেখি! মাছটা খেয়ে দেখবেন নাকি?” 

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ১৭:১৩ key status

ইভিএম পাহারার নির্দেশ মুখ্যমন্ত্রীর

দলের কর্মীদের ফের ইভিএম পাহারার নির্দেশ মুখ্যমন্ত্রীর। তাঁর অভিযোগ, ভোটের পর ইভিএম নিয়ে যাওয়ার সময় কেন্দ্রীয় বাহিনী সেগুলি বদলে দিতে পারে। এই বিষয়ে কড়া নজর রাখার নির্দেশ দিয়েছেন তিনি। 

Advertising
Advertising
শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ১৭:১০ key status

ওদের সব এজেন্সির ক্ষমতা বড়, না মানুষের ক্ষমতা বড় আমিও দেখতে চাই: মমতা

বিজেপিকে চ্যালেঞ্জ ছু়ড়ে দিয়ে মুখ্যমন্ত্রী খড়দহের সভায় বলেন, “ওদের সব এজেন্সির ক্ষমতা বড়, না মানুষের ক্ষমতা বড়, আমিও দেখতে চাই।”

Advertisement
শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ১৪:৫৫ key status

খড়দহে সভা মুখ্যমন্ত্রীর

খড়দহের জনসভায় বক্তৃতা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খড়দহ কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবদীপ পুরোহিতের সমর্থনে এই সভার আয়োজন করা হয়েছে। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement