মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।
‘বিজ্ঞপ্তি’র ভাষা নিয়ে নির্বাচন কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর। তিনি বলেন, “ভাষার প্রয়োগ দেখুন। বলছে গরমে পুড়ে যাবে। যদি জ্বলে যায় বার্নল লাগিয়ে দাও, বোরোলিন লাগিয়ে দাও। সার্কুলার পাঠিয়ে এ সব বলা হচ্ছে। কাদের এত চমকাচ্ছেন? কাদের এত ভয় দেখাচ্ছেন? হিম্মত থাকলে সরাসরি মানুষের সঙ্গে লড়াই করুন।”
মুখ্যমন্ত্রীর অভিযোগ, তৃণমূলের বুথ এজেন্টরা যাতে ভোটকেন্দ্রে বসতে না-পারে, সেই কারণেই তাদের গ্রেফতার করার নির্দেশ দেওয়া হয়েছে। এই সূত্রেই তিনি বলেন, “প্যারালাল মেশিনারি (বিকল্প ব্যবস্থা) তৈরি রাখতে হবে। একজনকে গ্রেফতার করলে আর একজন থাকবে। মা-বোনেদের এজেন্ট থাকবে।”
মমতা বলেন, “আমরা লক্ষ্মীর ভান্ডার দিয়ে কেড়ে নিই না। আর বিজেপি বিহারে মহিলাদের ভোটের আগে টাকা দিয়ে এখন বলছে, সব ফিরিয়ে দিন।”
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, “নয়ডা জ্বলছে। আর এখানে যোগীবাবু এসে বলছেন বাংলায় বুলডোজ়ার চলবে।”
মুখ্যমন্ত্রী মঞ্চের সামনে থাকা জনতাকে আশ্বস্ত করে বলেন, “আমি আপনাদের জন্য সুপ্রিম কোর্টে গিয়েছি। রাস্তাতেও আছি। যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁদের নাম তো তুলেই ছাড়ব, আজ না হোক কাল।”
বিজেপিকে তোপ দেগে মমতা বলেন, “তোমরা ভাবছ, নোংরা খেলা খেলবে? না, দুরন্ত খেলা খেলে তোমাদের পগার পার করব।”
মমতা বলেন, “তৃণমূলের বুথ এজেন্টদের গ্রেফতার করার নির্দেশ দিয়েছে। যাতে তারা ভোটকেন্দ্রে বসতে না-পারে।” মুখ্যমন্ত্রী দলীয় কর্মীদের বিকল্প ব্যবস্থা নিয়ে রাখতে বলেন।
পিংলার সভায় মুখ্যমন্ত্রী বলেন, “আমি অনেক দিন রাজনীতি করি। দীর্ঘ দিন সাংসদ, কেন্দ্রে মন্ত্রী ছিলাম। কিন্তু বিজেপির মতো নোংরা গেম (খেলা) আর কখনও কাউকে খেলতে দেখিনি।”