West Bengal Assembly Election 2026

সংবাদে দেখলাম, যে ৯০ লক্ষের নাম বাদ গিয়েছে, তার মধ্যে ৬০ লক্ষ নাকি হিন্দু, আর ৩০ লক্ষ মুসলমান! বললেন মুখ্যমন্ত্রী

স্বরূপনগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বীণা মণ্ডলের সমর্থনে জনসভা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বরূপনগরের তেঁতুলিয়া হাই স্কুল ফুটবল মাঠে সভাটি হচ্ছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ১২:৫২
Share:

মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

না-জানলেই নয়
শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ১৩:১৩ key status

‘বাইরে থেকে লোক ঢোকাচ্ছে’

অন্য রাজ্য থেকে পশ্চিমবঙ্গে লোক ঢোকানো হচ্ছে বলে ফের অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এ-ও অভিযোগ যে, বৃহস্পতিবার অসমে ভোট দেওয়ানোর জন্য উত্তরপ্রদেশ থেকে ট্রেনে চাপিয়ে ৫০ হাজার জনকে নিয়ে যাওয়া হয়েছিল।

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ১৩:০৩ key status

‘৯০ লক্ষের মধ্যে ৬০ লক্ষই হিন্দু’

মমতা বলেন, “একটি সংবাদে দেখলাম যে, ৯০ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে, তার মধ্যে নাকি ৬০ লক্ষই হিন্দু, আর ৩০ লক্ষ মুসলমান। আমি এখনও সময় পাইনি। ব্লক স্তরে সমীক্ষা করার পরেই আমার পার্টি (দল) নিশ্চিত হয়ে বলতে পারবে।” 

Advertisement
শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ১২:৫৫ key status

দেশের সব এজেন্সি বিক্রি হয়ে গিয়েছে: মমতা

দেশের সব এজেন্সিকে বিজেপি কিনে নিয়েছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ১০:৩৩ key status

স্বরূপনগরে সভা মুখ্যমন্ত্রীর

স্বরূপনগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বীণা মণ্ডলের সমর্থনে জনসভা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বরূপনগরের তেঁতুলিয়া হাই স্কুল ফুটবল মাঠে সভাটি হচ্ছে। 

Advertising
Advertising
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement