NET-UG Paper Leak

নিটের প্রশ্নফাঁস কাণ্ডে ধৃত পুণের অধ্যাপক কুলকার্নির বাড়িতে চলল বুলডোজ়ার! অবৈধ নির্মাণের অভিযোগ

১৫ মে গ্রেফতার হন প্রশ্নফাঁস কাণ্ডের অন্যতম অভিযুক্ত কুলকার্নি। অভিযোগ, বাড়িতে গোপনে নিটের কোচিং করাচ্ছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জুন ২০২৬ ১৭:১৬
Share:

অভিযুক্ত অধ্যাপক পিভি কুলকার্নির বাড়িতে চলল বুলডোজ়ার। ছবি: সংগৃহীত।

নিটের প্রশ্নফাঁস কাণ্ডে এ বার মহারাষ্ট্রের পুণের ধৃত রসায়নের অধ্যাপক পিভি কুলকার্নির বাড়িতে বুলডোজ়ার চালাল প্রশাসন। বুলডোজ়ার দিয়ে অধ্যাপকের বাড়ির একটি অংশে ভেঙে দেওয়া হয়। স্থানীয় প্রশাসন দাবি করেছে, অবৈধ ভাবে নির্মাণ করা হয়েছিল বাড়ির ওই অংশ। তাই ভেঙে ফেলা হচ্ছে।

Advertisement

জানা গিয়েছে, রাজ্যের বীড় জেলায় অধ্যাপকের বাড়িতে বুলডোজ়ার চালানো হয়েছে। পুরসভা দাবি করেছে, অভিযুক্ত অধ্যাপকের বাড়ির যে অংশ ভাঙা হয়েছে, সেই নির্মাণের জন্য কোনও অনুমতি নেওয়া হয়নি। তার পরই নোটিস পাঠানো হয়েছিল অধ্যাপককে। বাড়ির ওই অংশ ভেঙে ফেলার জন্য বলা হয়েছিল। সতর্কও করা হয়। অভিযোগ, অধ্যাপক তার পরেও কোনও রকম পদক্ষেপ করেননি। তার পরই মঙ্গলবার অধ্যাপকের বাড়িতে পৌঁছোয় বুলডোজ়ার। সঙ্গে ছিলেন পুরসভার আধিকারিকেরা। পুলিশ এবং পুরসভার আধিকারিকদের উপস্থিতিতে অধ্যাপকের বেআইনি নির্মাণ ভাঙা হয়।

প্রসঙ্গত, ৩ মে সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা (নিট-ইউজি) পরীক্ষা হয়। তার পরই জানা যায়, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। গোটা দেশে হুলস্থুল পড়ে যায়। তার পরই ১২ মে নিটের পরীক্ষা বাতিল বলে ঘোষণা করা হয়। তদন্তে নেমে একের পর এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে যায়। ১৫ মে গ্রেফতার হন প্রশ্নফাঁস কাণ্ডের অন্যতম অভিযুক্ত কুলকার্নি। বাড়িতে গোপনে নিটের কোচিং করাচ্ছিলেন তিনি। সিবিআই সূত্রে খবর, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে ফাঁস হওয়া প্রশ্নপত্র তাঁর কোচিংয়ে পরীক্ষার্থীদের হাতে তুলে দিয়েছিলেন। ঘটনাচক্রে, এই অধ্যাপকই নিটের প্রশ্ন তৈরিতে গঠিত প্যানেলে ছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement