Vijay-Trisha's Love Rumours

‘নাক এক জনকেই গলাতে দিই’, গুঞ্জনে ‘অকারণ’ ইন্ধন তৃষার! বিজয়ের ব্যস্ততা তাঁকে একা করেছে?

তৃষার যাবতীয় কর্মকাণ্ড কি খবরে থাকার জন্যই? কারণ, তাঁর আর বিজয়ের প্রেমপর্ব বেশ কিছু দিন অন্যান্য নানা ঘটনায় ধামাচাপা পড়ে গিয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুন ২০২৬ ১৭:৫৬
Share:

প্রেমে আছেন বিজয় তলপতি-তৃষা কৃষ্ণন? ফাইল চিত্র।

‘প্রেমিক’ ব্যস্ত রাজনীতিবিদ। নানা দায়িত্বপালন, নানা জনের সঙ্গে জরুরি বৈঠক তাঁর। আলোচিত প্রেমিকা কি একাকিত্বে ভুগছেন? সম্প্রতি, ইনস্টাগ্রামে তৃষা কৃষ্ণনের নতুন একটি বার্তা এমনই গুঞ্জনের জন্ম দিয়েছে। তিনি পোষ্যের ছবি দিয়ে লিখেছেন, “আমার ব্যক্তিগত জীবনে এক জনকেই নাক গলাতে দিই।”

Advertisement

তৃষা কি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় তলপতিকেই ইঙ্গিত করলেন? জবাব অবশ্য দেননি তিনি। বিজয়ও মুখ খোলেননি এ ব্যাপারে। কিন্তু তাঁদের প্রেমের গুঞ্জনে যে এ ভাবেই নতুন ইঙ্গিত জোগালেন তৃষা, এ বিষয়ে নিঃসন্দেহ অনেকেই। উভয়ের ঘনিষ্ঠরা এই প্রশ্নও তুলেছেন, তৃষার যাবতীয় কর্মকাণ্ড বুঝি খবরে থাকার জন্যই? কারণ, তাঁর আর বিজয়ের ‘প্রেমপর্ব’ নাকি বেশ কিছু দিন অন্যান্য নানা ঘটনায় ধামাচাপা পড়ে গিয়েছে। নইলে, হঠাৎ এ রকম মন্তব্য কেন?

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার আগে বিজয় দক্ষিণী ছবির দুনিয়ায় তারকা অভিনেতা ছিলেন। গুঞ্জন, তখন থেকেই ঘনিষ্ঠতা তাঁদের। রাজনীতিতে আসার প্রাকপর্বে আচমকা বিজয়ের স্ত্রী সঙ্গীতা সোনারলিঙ্গম তাঁর স্বামীর কিস্‌সা ফাঁস করেন! বিজয়-তৃষার একান্তে কাটানো কিছু ছবি ভাগ করে নেন সমাজমাধ্যমে। তার পর থেকেই উভয়কে ঘিরে আলোচনা তুঙ্গে। তৃষার জন্মদিনের দিন নির্বাচনে জেতেন তাঁর তথাকথিত প্রেমিক। বিজয়ের শপথের দিনে প্রচারের সমস্ত আলো তৃষার উপরে ছিল স্বাভাবিক ভাবেই। দিনকয়েক আগে দক্ষিণের অপর অভিনেতা অজিত কুমারের মাতৃবিয়োগের পরে তাঁর সঙ্গে দেখা করতেও একসঙ্গে যান বিজয় ও তৃষা। বিনোদনদুনিয়া তাঁকে বিজয়ের ‘লাকি চার্ম’ তকমা দিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement