মিনাখাঁয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। —নিজস্ব চিত্র।
জেনে রাখবেন, কোটি কোটি টাকা দিয়ে প্রচার চলছে। একটা ভোট যদি বিজেপিকে ভুল করেও দিয়েছেন, তা হলে আপনার অস্তিত্ব, ঠিকানা, সম্মান, জাতি, বর্ণ , বাংলা চলে যাবে। বর্ডার এরিয়াতে অনেক ফোর্স আসছে। বিজেপি শেখাচ্ছে যাতে কেউ ভোট দিতে না পারে, তাদের আটকে দাও। ইভিএম মেশিন খারাপ হয়ে গেলে সেই মেশিনে ভোট দেবেন না।
যুবসাথীদের জীবিকার সন্ধান করে দেব। সব কাঁচা বাড়ি পাকা করে দেব। দুয়ারে স্বাস্থ্য করব। আপনাদের স্বাস্থ্য পরীক্ষা হবে। ১০৫টি প্রকল্প আছে। যা বিশ্বের কোথাও নেই। আজকে বিজেপি ভাবছে উকুন বাছার মতো ভোট কেটে নাও। ওরা মহিলা, কৃষক, শ্রমিক বিরোধী, সংখ্যালঘু বিরোধী। গায়ের জোরে বাংলা দখল করতে চায়। বিজেপির রাজ্যে মাছ, মাংস, ডিম খাওয়া যাবে না। সব বন্ধ করে দিয়েছে।
৯০ লক্ষের নাম বাদ দিয়েছ, মনে রেখো তাতেও আমরা জিতব। পুরো গণতন্ত্রকে চৈত্রমাসের সেলের মতো বিক্রি করে দিয়েছ। এভরি অ্যাকশন হ্যাজ় ইটস রিঅ্যাকশন।
আমরা একটা নতুন ধান উৎপাদন করছি। সেটি হল স্বর্ণধান। সেটি বিক্রিও হচ্ছে। চাষিদেরও লাভ হচ্ছে। ইলিশ মাছ যাতে বাংলায় জন্মায়, ২০১৩ সালে ডায়মন্ড হারবারে গবেষণাকেন্দ্র তৈরি করা হয়েছিল। এখন অনেক ইলিশ বাংলায় জন্মায়।
সুন্দরবনকে আলাদা জেলা তৈরি করা হবে। সাতটা নতুন জেলার মধ্যে সুন্দরবন থাকবে। সুন্দরবন নিয়ে মাস্টারপ্ল্যান তৈরি করা হচ্ছে। সুন্দরবনকে আলাদা গুরুত্ব দেওয়া হয়। প্রতি বছর বন্যা হলে সুন্দরবনে আসি।
মমতার প্রথম জনসভাটি ছিল উত্তর ২৪ পরগনার মিনাখাঁয়। সেখানে দলীয় প্রার্থী উষারানি মণ্ডলের সমর্থনে হাড়োয়া সার্কাস ময়দানে বক্তৃতা করেন তিনি। মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে আক্রমণও শানান।