Patharpratima Murder Case

কাজ থেকে ফিরে মায়ের রক্তাক্ত দেহ দেখে হতবাক পুত্র! স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগে পাথরপ্রতিমায় গ্রেফতার স্বামী

মৃতার নাম অনুপমা হালদার। পুলিশ সূত্রে খবর, প্রায় ২২ বছর আগে অনুপ হালদারর সঙ্গে তাঁর বিয়ে হয়। দম্পতির ২০ বছরের এক পুত্র রয়েছেন। ছোটখাটো কাজ করেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ১৪:০২
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগে গ্রেফতার স্বামী। শনিবার এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার দক্ষিণ দুর্গাপুর এলাকায়। যদিও মৃতার পুত্র জানান, বাবা মাকে খুন করেছে কি না, সে বিষয়ে নিশ্চিত নয় সে। পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মৃত গৃহবধূর নাম অনুপমা হালদার।

Advertisement

মৃতার নাম অনুপমা হালদার। পুলিশ সূত্রে খবর, প্রায় ২২ বছর আগে অনুপ হালদারর সঙ্গে তাঁর বিয়ে হয়। দম্পতির ২০ বছরের এক পুত্র রয়েছেন। ছোটখাটো কাজ করেন তিনি। শুক্রবার কর্মক্ষেত্রে থাকার সময় খবর পান, তাঁর মা খুন হয়েছেন। কিন্তু কী ভাবে হল, কে খুন করলেন, কেউ এ নিয়ে কিছুই জানাননি যুবককে। পুলিশ জানতে পেরেছে, শুক্রবার রাতে দম্পতির অশান্তি চরমে পৌঁছয়। সেই সময় অনুপ স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কোপান।

অনুপ পরিযায়ী শ্রমিক। অনুপমা পুত্রকে নিয়ে বাপের বাড়িতেই বেশি থাকতেন। কয়েক মাস আগে শ্বশুরবাড়ি ফেরেন। তখন থেকেই স্বামী-স্ত্রীর অশান্তি চলছিল। মাকে হারিয়ে হতভম্ব পুত্র বলেন, ‘‘আমি কাজে ছিলাম। এক প্রতিবেশী ফোন করে বলল, ‘তোর মাকে কুপিয়ে কুপিয়ে খুন করেছে।’ কে খুন করেছে, কিছু বলেনি। আমাকে কাজের জায়গার দাদারা বাইকে নিয়ে ছেড়ে দিয়ে গিয়েছে। কী হল কিছু বুঝতে পারছি না।’’

Advertisement

এমন একটি ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিক ভাবেই আতঙ্কিত এলাকাবাসী। পুলিশ মহিলার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অভিযুক্ত হিসাবে স্বামীকে গ্রেফতার করেছে। ঠিক কী থেকে এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement