WB Election 2026

তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিল করল কমিশন! ‘দুর্ভাগ্যজনক’ বললেন কৃষ্ণনগর উত্তরের অভিনব, বিকল্প কে?

গত মঙ্গলবার শান্তিপুরের জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিনব ভট্টাচার্যকে কৃষ্ণনগর উত্তরের প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন। তাঁর ভূয়সী প্রশংসা শোনা গিয়েছিল তৃণমূলনেত্রীর মুখে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ১৬:১৭
Share:

কৃষ্ণনগর উত্তরের তৃণমূল প্রার্থী অভিনব ভট্টাচার্য। —ফাইল চিত্র।

আইনি জটে বাতিল হয়ে গেল কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিনব ভট্টাচার্যের মনোনয়নপত্র। প্রশাসনের একটি সূত্রে খবর, রাজ্য সরকারের সঙ্গে ব্যবসায়িক চুক্তি থাকা সংক্রান্ত জটিলতায় জনপ্রতিনিধিত্ব আইনের ৯-এ ধারায় তাঁর মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং অফিসার।

Advertisement

গত মঙ্গলবার শান্তিপুরের জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিনবকে কৃষ্ণনগর উত্তরের প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন। তাঁর ভূয়সী প্রশংসা শোনা গিয়েছিল তৃণমূলনেত্রীর মুখে। কিন্তু নির্বাচনী বিধি অনুযায়ী, কোনও ব্যক্তি যদি সরকারের কোনও কাজে সরাসরি ঠিকাদারিতে যুক্ত থাকেন বা সরকারের সঙ্গে তাঁর ব্যবসায়িক স্বার্থ জড়িয়ে থাকে, তবে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন না। কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থীর ক্ষেত্রে কমিশনের পর্যবেক্ষণ, সরকারি কাজের বরাত বা সরবরাহের সঙ্গে যুক্ত থাকা অবস্থায় মনোনয়ন জমা দেওয়া জনপ্রতিনিধিত্ব আইনের পরিপন্থী। উল্লেখ্য, ক্ষমতাসীন দলের কোনও প্রার্থী যদি সরকারের সঙ্গে কোনও রকম ব্যবসায়িক লেনদেনে যুক্ত থাকেন, বা সরকারি বরাত নিয়ে কাজ করেন, সে ক্ষেত্রে ৯-এ অনুযায়ী তাঁর প্রার্থিপদ বাতিল হতে পারে। মনোনয়ন বাতিলের পর অভিনবের প্রতিক্রিয়া, ‘‘বিষয়টি অত্যন্ত দুর্ভাগ্যজনক।’’ তবে তিনি দলের পাশে রয়েছেন। দল যা বলবে, সেই অনুযায়ী পদক্ষেপ করবেন।

এমন পরিস্থিতি যে তৈরি হতে পারে সে কথা মাথায় রেখে আগেভাগেই বিকল্প প্রার্থী তৈরি রেখেছিল তৃণমূল। ওই কেন্দ্রে শাসকদলের তরফে বিকল্প প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ানো হয়েছিল। তাঁর নাম সোমনাথ দত্ত। তিনিই কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা যাচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement