Dantan TMC-BJP Clash

প্রচারের শেষ লগ্নে উত্তপ্ত দাঁতন, বিজেপি প্রার্থী-সহ জখম কর্মীরা, থানা ঘেরাও, পাল্টা অভিযোগ তৃণমূলের

ঙ্গলবার দুপুরে মোহনপুর ব্লকের আঁতলা এলাকায় বিজেপি প্রার্থী অজিতের বাইক র‌্যালি ছিল। পদ্মশিবিরের অভিযোগ, বিনা প্ররোচনায় অতর্কিতে তাঁদের উপর হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ১৭:২০
Share:

তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করে মোহনপুর থানা ঘেরাও করলেন বিজেপি কর্মীরা। —নিজস্ব চিত্র।

নির্বাচনী প্রচারের শেষ লগ্নে রণক্ষেত্র পশ্চিম মেদিনীপুরের দাঁতন। বিজেপির বাইক র‌্যালিতে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। জখম হয়েছেন দুই পক্ষের লোকজন। তবে বিজেপির দাবি, তাদের লোকজনকেই মারধর করা হয়েছে। বিজেপি প্রার্থী অজিত জানা স্বয়ং মার খেয়েছেন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শুধু তা-ই নয়, ১৫ জন কর্মীকে ওড়িশার জলেশ্বরে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। এক জনের শারীরিক পরিস্থিতি গুরুতর। তাঁকে ওড়িশার বালেশ্বরে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে মোহনপুর থানা ঘেরাও করেন বিজেপির কর্মীরা।

Advertisement

মঙ্গলবার দুপুরে মোহনপুর ব্লকের আঁতলা এলাকায় বিজেপি প্রার্থী অজিতের বাইক র‌্যালি ছিল। পদ্মশিবিরের অভিযোগ, বিনা প্ররোচনায় অতর্কিতে তাঁদের উপর হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। হরিপুর থেকে র‍্যালি শুরু হয়েছিল। মোহনপুরের দিকে যাচ্ছিলেন প্রার্থী অজিত এবং তাঁর সমর্থকেরা। আঁতলা এলাকায় তাঁরা পৌঁছোতেই একদল লোক লাঠিসোটা নিয়ে রাস্তা আটকে দিয়ে মারধর শুরু করে। বেশ কয়েকটি গাড়িতেও ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ। বেশ কয়েক জন বিজেপি কর্মী গুরুতর জখম হয়েছেন। তাঁদের তড়িঘড়ি মোহনপুর ব্লক হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেখান থেকে অনেককে ভিন্‌রাজ্যে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

ওই ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। দাঁতনের তৃণমূল প্রার্থী মানিক মাইতি বলেন, ‘‘পুরো সাজানো... নাটক করছে বিজেপি।’’ তাঁর সংযোজন, ‘‘প্রায় তিন মাস ধরে এলাকায় ঘুরলেন বিজেপি প্রার্থী। তখন কিচ্ছু হল না। আজ শেষ প্রচারের দিনে এলাকায় হঠাৎ গন্ডগোল তৈরি করে ব্যান্ডেজ বেঁধে ভোট পাওয়ার নাটক করছে।’’ তাঁর দাবি, বিজেপির আক্রমণে তৃণমূলেরই ১৫ জনের বেশি লোক আহত হয়েছেন। অন্য দিকে, বিজেপি প্রার্থী হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement