গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
মুর্শিদাবাদের দু’টি বিধানসভা আসন নিয়ে নতুন করে জটিলতা তৈরি হয়েছে বাম শিবিরে। বহরমপুর লোকসভা কেন্দ্রের মধ্যে থাকা বহরমপুর ও ভরতপুর, এই দু’টি বিধানসভা কেন্দ্রে ইতিমধ্যেই প্রার্থীদের নাম ঘোষণা করেছে সিপিআই (এম-এল) লিবারেশন। বামফ্রন্টের সঙ্গে এ বার লিবারেশন আসন সমঝোতা তরে লড়ছে। তবে দীর্ঘ দিন ধরে মুর্শিদাবাদের ওই দু’টি আসনে লড়েছে বাম শরিক আরএসপি। তারা লিবারেশনের এই ঘোষণা নিয়ে আপত্তি জানিয়েছে। সূত্রের খবর, বামফ্রন্টের তরফে লিবারেশনকে ওই দু’টি আসনের বিষয়ে পুনর্বিবেচনা করতে বলা হয়েছে। সিপিএম চাইছে, একটি কেন্দ্রে আরএসপি লড়ুক। অন্যটিতে বিশিষ্ট নাগরিকদের মধ্যে কাউকে দাঁড় করানো যায় কি না, সেই সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বৃহস্পতিবার বলেছেন, “এখনও প্রার্থী তালিকা সম্পূর্ণ হয়নি। কয়েক দিনের মধ্যে পুরো বিষয়টা স্পষ্ট হবে।”
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে