ভোটের লাইনে দাঁড়িয়ে মৃত্যু প্রৌঢ়ের

ভোট দিতে এসে অসুস্থ হয়ে মৃত্যু হল এক প্রৌঢ়ের। সোমবার প্রথম দফার দ্বিতীয় পর্বে ভোট দিতে এসেছিলেন বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের মড়ার গ্রামের বাসিন্দা হোসেন বায়েন। প্রবল দাবদাহের মধ্যেই মড়ার গ্রামের ১৪৯ নম্বর বুথে ভোটের লাইনে দাঁড়িয়ে থাকার সময়েই অসুস্থ হয়ে পড়েন বছর পঞ্চান্নর হোসেন বায়েন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০১৬ ১১:৫৩
Share:

মৃত হোসেন বায়েন। ছবি: শুভ্র মিত্র।

ভোট দিতে এসে অসুস্থ হয়ে মৃত্যু হল এক প্রৌঢ়ের। সোমবার প্রথম দফার দ্বিতীয় পর্বে ভোট দিতে এসেছিলেন বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের মড়ার গ্রামের বাসিন্দা হোসেন বায়েন। প্রবল দাবদাহের মধ্যেই মড়ার গ্রামের ১৪৯ নম্বর বুথে ভোটের লাইনে দাঁড়িয়ে থাকার সময়েই অসুস্থ হয়ে পড়েন বছর পঞ্চান্নর হোসেন বায়েন। তাঁকে বিষ্ণুপুর হাসপাতালে আনা হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর। চিকিৎসকেরা জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

Advertisement

আরও পড়ুন:
৩১ বিধানসভা কেন্দ্রে ভোট শুরু, সোনামুখীতে বোমা, জামুড়িয়ায় মার

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement