WB Elections 2026

ভোটের দিনে ছুটি ঘোষণা করে দিল রাজ্য, নির্দেশিকা জারি অর্থ দফতরের

অর্থ দফতরের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ভোটের দিন সংশ্লিষ্ট এলাকায় বেতন-সহ ছুটি ঘোষণা করা হয়েছে, যাতে প্রত্যেক ভোটার নির্বিঘ্নে তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১৮:১৯
Share:

ভোটের দিন বেতন-সহ ছুটি ঘোষণা নবান্নের। —ফাইল চিত্র।

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল পশ্চিমবঙ্গ সরকার। অর্থ দফতরের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ভোটের দিন সংশ্লিষ্ট এলাকায় বেতন-সহ ছুটি ঘোষণা করা হয়েছে, যাতে প্রত্যেক ভোটার নির্বিঘ্নে তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন।

Advertisement

নির্দেশিকায় জানানো হয়েছে, রাজ্যে একাধিক দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথম দফার ভোট ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফার ভোট ২৯ এপ্রিল। এই দিনগুলিতে সংশ্লিষ্ট বিধানসভা এলাকায় সমস্ত সরকারি দফতর, শিক্ষাপ্রতিষ্ঠান, বাণিজ্যিক সংস্থা ও শিল্প ইউনিটের কর্মীদের ছুটি দিতে হবে। এই নির্দেশ কার্যকর হবে রিপ্রেজ়েন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট ১৯৫১-এর আওতায়।

বিজ্ঞপ্তিতে স্পষ্ট ভাবে বলা হয়েছে, কোনও সংস্থা বা নিয়োগকর্তা যেন কর্মীদের ভোটাধিকার প্রয়োগে বাধা না দেন। এমনকি যাঁরা অন্যত্র কর্মরত হলেও সংশ্লিষ্ট এলাকায় ভোটার, তাঁদেরও ভোট দেওয়ার সুযোগ করে দিতে হবে। নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ রয়েছে। এ ছাড়াও ভোটের দিনগুলিকে ‘ড্রাই ডে’ ঘোষণা করা হয়েছে। অর্থাৎ, ওই দিন মদ বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে, যাতে নির্বাচন প্রক্রিয়া শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়। প্রশাসনের মতে, এই পদক্ষেপ ভোটারদের অংশগ্রহণ বাড়াতে সহায়ক হবে এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে। নির্বাচন কমিশনের নির্দেশ মেনে এই ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement