Non Veg Food Drive

কোচবিহারে ‘মাছে ভাতে বাঙালি’ খাবারের আয়োজন বিজেপির, পাত পেড়ে খেলেন বহু মানুষ

তিন নম্বর ওয়ার্ডের অমরতলা এলাকায় প্রায় ৫০০ জন মানুষ ভাত, ডাল আর কাতলা মাছের এলাহি আয়োজনে অংশগ্রহণ করেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ০১:০৪
Share:

চলছে খাওয়াদাওয়া। নিজস্ব চিত্র ।

রাজ্যে নির্বাচনী প্রচারের সময় তৎকালীন শাসকদল তৃণমূলের তরফ থেকে জোর প্রচার করা হয়েছিল যে, বিজেপি ক্ষমতায় আসলে বাঙালিদের আমিষ খাওয়া বন্ধ হয়ে যাবে। ‘মাছে ভাতে বাঙালি’ তার পরিচয় হারাবে। তবে প্রচার যাই হোক বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় থাকার পর গদিচ্যূত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

Advertisement

ক্ষমতায় এসেই তৃণমূলের সেই আমিষ বন্ধ হয়ে যাওয়ার প্রচারকে বুড়ো আঙুল দেখিয়ে কোচবিহারে দু'নম্বর ও তিন নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষের জন্য বিনা পয়সায় মাছ ভাতের আয়োজন করা হয় বর্তমান শাসকদল বিজেপির তরফ থেকে। তিন নম্বর ওয়ার্ডের অমরতলা এলাকায় প্রায় ৫০০ জন মানুষ ভাত, ডাল আর কাতলা মাছের এলাহি আয়োজনে অংশগ্রহণ করেন।

বিজেপি জেলা কমিটির সদস্য অমিতাভ পাল জানান, নির্বাচনের আগে তৃণমূলের পক্ষ থেকে জোর প্রচার করা হয়েছিল রাজ্যে বিজেপি ক্ষমতায় আসলে পরে বাঙ্গালীদের মাছ ভাত খাওয়া বন্ধ করে দেওয়া হবে এই অপপ্রচার যে সম্পূর্ণ মিথ্যে এবং ভুয়ো সেটি প্রমাণ করতেই তাঁরা এই আয়োজন করেন।

Advertisement

মাছ ভাত খেতে খেতে ভবতোষ সরকার বলেন, “ক্ষমতায় যেই আসুক না কেন বাঙালির মাছ ভাত খাওয়া কি কেউ বন্ধ করতে পারে। আমরা তো মাছ ভাত খাবই। যেখানে বিধানসভায় মন্ত্রীরা মাছভাত খাচ্ছে আমরা সাধারণ নাগরিক। আমাদের মাছ ভাত খাওয়া কেনই বা বন্ধ করবে সরকার।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement