মগজাস্ত্র

ভোট এসে গেল। অতএব, অস্ত্রগুলোয় শান দিতে শুরু করেছে নানান পক্ষ। রাজনৈতিক দলগুলো মুখের অস্ত্রে শান দিচ্ছে, তাদেরই আশ্রয়ে দুষ্কৃতীরা ফিনিশিং টাচ দিয়ে নিচ্ছে আগ্নেয়াস্ত্রের মকসোয়। সমরাঙ্গনের যাবতীয় পরিবেশ নিয়ে প্রস্তুত সময়। মিলিটারি বুটের শব্দ, রাত বাড়তেই অস্ত্র কারখানায় সমাজবিরোধীদের নিঃসাড়ে আনাগোনা, রাজনৈতিক দলগুলির হুঙ্কার-প্রতিহুঙ্কারে আদিম দুন্দুভিধ্বনি...

Advertisement

অঞ্জন বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৬ ০০:০০
Share:

ভোট এসে গেল। অতএব, অস্ত্রগুলোয় শান দিতে শুরু করেছে নানান পক্ষ। রাজনৈতিক দলগুলো মুখের অস্ত্রে শান দিচ্ছে, তাদেরই আশ্রয়ে দুষ্কৃতীরা ফিনিশিং টাচ দিয়ে নিচ্ছে আগ্নেয়াস্ত্রের মকসোয়। সমরাঙ্গনের যাবতীয় পরিবেশ নিয়ে প্রস্তুত সময়। মিলিটারি বুটের শব্দ, রাত বাড়তেই অস্ত্র কারখানায় সমাজবিরোধীদের নিঃসাড়ে আনাগোনা, রাজনৈতিক দলগুলির হুঙ্কার-প্রতিহুঙ্কারে আদিম দুন্দুভিধ্বনি।
এত অস্ত্রের ঝনঝনানি যেখানে, সেখানে কাউকে অতন্দ্র প্রহরায় থাকতে হয়। আমরা, আনন্দবাজার ওয়েবসাইট, আজ থেকে শুরু করলাম অতন্দ্র সেই যাত্রা। ভোটের প্রত্যেকটি মুহূর্ত, প্রত্যেকটি বিন্দু থাকবে আমাদের আয়নায়। আমাদের সঙ্গে আছে মানবসভ্যতার আদিমতম অস্ত্র। মগজাস্ত্র।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement