AIIMS Kalyani Recruitment 2026

অবসাদগ্রস্ত মানুষের চিকিৎসা কি করতে পারে কৃত্রিম মেধা? গবেষক খুঁজছে কল্যাণীর এমস

নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ৫৬,০০০ টাকা। এ ছাড়া মিলবে বাড়ি ভাড়া বাবদ ভাতাও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ১৯:৩৩
Share:

এমস কল্যাণী। ছবি: সংগৃহীত।

অবসাদগ্রস্ত মানুষের চিকিৎসার ক্ষেত্রে কৃত্রিম মেধা কি থেরাপিস্টের ভূমিকা পালন করতে পারে? সে ক্ষেত্রে তাদের কার্যকারিতা কেমন, তা খতিয়ে দেখতেই গবেষণা হবে কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এ (এমস)। সম্প্রতি এমনটা জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। জানানো হয়েছে, প্রতিষ্ঠানে চুক্তির ভিত্তিতে গবেষক নিয়োগ করা হবে।

Advertisement

প্রতিষ্ঠানের গবেষণা প্রকল্পের জন্য অর্থ জোগান দেবে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)। প্রকল্পের জন্য নিয়োগ হবে করা হবে প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট-১ (নন-মেডিক্যাল) পদে। শূন্যপদ দু’টি। প্রথমে ছ’মাসের চুক্তির ভিত্তিতে কাজের দায়িত্ব পালন করতে হবে। পরে শর্তসাপেক্ষে মেয়াদ বেড়ে চার বছর করা হতে পারে। নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ৫৬,০০০ টাকা। এ ছাড়া মিলবে বাড়ি ভাড়া বাবদ ভাতাও।

সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য বয়ের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে ৩৫ বছর। পাশাপাশি, তাঁদের মনোবিদ্যায় স্নাতকোত্তরে প্রথম বিভাগে উত্তীর্ণ হতে হবে। প্রয়োজন ক্লিনিক্যাল সাইকোলজিতে এমফিলও। যাঁদের সংশ্লিষ্ট ক্ষেত্রে পিএইচডি বা গবেষণাভিত্তিক কাজের পূর্ব অভিজ্ঞতা রয়েছে, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।

Advertisement

আগ্রহীদের আবেদনপত্র-সহ অন্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। এর পর বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কেও আপলোড করতে হবে সমস্ত নথি। আবেদনের শেষ দিন আগামী ১৩ মার্চ। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানার জন্য প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement