AIIMS Kalyani Recruitment 2026

এমস কল্যাণীতে কর্মীর খোঁজ, কোন পদে, কারা আবেদন করতে পারবেন? জানানো হল বিজ্ঞপ্তিতে

নিযুক্তকে সপ্তম বেতন কমিশনের একাদশ বেতনকাঠামো মেনে প্রতি মাসে পারিশ্রমিক দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৫৭
Share:

এমস কল্যাণী। ছবি: সংগৃহীত।

আধিকারিক পদে কর্মী নিয়োগ করবে কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমস)। সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত হয়েছে নিয়োগ-বিজ্ঞপ্তি।

Advertisement

প্রতিষ্ঠানে একজন ব্লাড ট্রান্সফিউশন অফিসার নিয়োগ করা হবে। তাঁকে প্রথম দু’বছর শিক্ষানবিশ হিসাবে কাজ করতে হবে। পরে সপ্তম বেতন কমিশনের একাদশ কাঠামো মেনে প্রতি মাসে পারিশ্রমিক দেওয়া হবে।

সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে ২১ থেকে ৪০ বছর। সংরক্ষিতদের ক্ষেত্রে ছাড় থাকবে। তাঁদের ব্লাড ট্রান্সফিউশন মেডিসিন-এ এমডি থাকা জরুরি। পাশাপাশি, এক বছর ব্লাড ব্যাঙ্কে কাজের অভিজ্ঞতাও থাকতে হবে।

Advertisement

আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে আবেদন জানাতে হবে। আবেদনমূল্যের পরিমাণ ১,৭৭০ টাকা। আগামী ৯ মার্চ আবেদনের শেষ দিন। এর পর বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় আবেদনপত্র-সহ বাকি নথি পাঠাতে হবে। আগামী ২৪ মার্চ আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানার জন্য প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement