WB Govt Job 2026

অসমের চা বাগানে কর্মী চাই, কোন পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ অ্যান্ড্রু ইউল অ্যান্ড কোম্পানি-র

চুক্তির ভিত্তিতে পাঁচ বছরের জন্য থাকবে কাজের মেয়াদ। বার্ষিক বেতন ৬.৭ লক্ষ টাকা। শূন্যপদ দু’টি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ মার্চ ২০২৬ ১৫:৩৭
Share:

অ্যান্ড্রু ইউল অ্যান্ড কোম্পানি লিমিটেডে চাকরির সুযোগ। ছবি: সংগৃহীত।

কেন্দ্রীয় সংস্থা অ্যান্ড্রু ইউল অ্যান্ড কোম্পানি লিমিটেড-এ কর্মী নিয়োগ করা হবে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংস্থার ওয়েবসাইটে। অসমের ‘টি ডিভিশন’-এর জন্য নিয়োগ করা হবে কর্মী। অনলাইনে আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

Advertisement

ডেপুটি ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হবে কর্মী। চুক্তির ভিত্তিতে পাঁচ বছরের জন্য থাকবে কাজের মেয়াদ। ডেপুটি ইঞ্জিনিয়ারের বার্ষিক বেতন ৬.৭ লক্ষ টাকা। শূন্যপদ দু’টি। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন অথবা কম্পিউটার সায়েন্স বিভাগে ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে। সংশ্লিষ্ট বিভাগে চার বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

প্রথমে অ্যান্ড্রু ইউল অ্যান্ড কোম্পানি লিমিটেড-এর ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২০ মার্চ। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে অ্যান্ড্রু ইউল অ্যান্ড কোম্পানি লিমিটেড-এর ওয়েবসাইটটি দেখে নেওয়া যেতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement