Andrew Yule Recruitment 2025

কল্যাণীতে কেন্দ্রীয় সংস্থা অ্যান্ড্রু ইয়ুলে কাজের সুযোগ, নিয়োগ কোন কোন পদে?

ম্যানেজার/ ডেপুটি ম্যানেজার (ডিজ়াইন) এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (পারচেজ়) পদে আবেদনের জন্য বয়ঃসীমা ধার্য করা হয়েছে যথাক্রমে ৪২ এবং ৩৭ বছর।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫০
Share:

অ্যান্ড্রু ইয়ুল অ্যান্ড কোম্পানি লিমিটেড। সংগৃহীত ছবি।

রাষ্ট্রায়ত্ত সংস্থা অ্যান্ড্রু ইয়ুল অ্যান্ড কোম্পানি লিমিটেড-এ কাজের সুযোগ। এমনটা জানিয়ে সংস্থার তরফে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, সংস্থায় দু’টি পদমর্যাদায় স্থায়ী ভাবে কর্মী নিয়োগ করা হবে। নিযুক্তদের কর্মস্থল হবে নদিয়া জেলার কল্যাণীতে। এর জন্য ইতিমধ্যেই অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

Advertisement

কল্যাণীতে সংস্থার ইঞ্জিনিয়ারিং বিভাগের জন্য এই নিয়োগ। নিয়োগ হবে ম্যানেজার/ ডেপুটি ম্যানেজার (ডিজ়াইন) এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (পারচেজ়) পদে। শূন্যপদের সংখ্যা দুই।

ম্যানেজার/ ডেপুটি ম্যানেজার (ডিজ়াইন) এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (পারচেজ়) পদে আবেদনের জন্য বয়ঃসীমা ধার্য করা হয়েছে যথাক্রমে ৪২ এবং ৩৭ বছর। ম্যানেজার/ ডেপুটি ম্যানেজার (ডিজ়াইন) এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (পারচেজ়) পদে নিযুক্তদের বেতনক্রম হবে মাসে যথাক্রমে ৭০,০০০-২,০০,০০০/ ৬০,০০০-১,৮০,০০০ টাকা এবং ৫০,০০০-১,৬০,০০০ টাকা।

Advertisement

ম্যানেজার/ ডেপুটি ম্যানেজার (ডিজ়াইন) পদে আবেদন জানানোর জন্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হতে হবে। এর পর ৭ বা ১০ বছরের পেশাগত অভিজ্ঞতাও প্রয়োজন। একই ভাবে অন্য পদটির জন্য ভিন্ন যোগ্যতার মাপকাঠি স্থির করা হয়েছে।

আগ্রহীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনের শেষ দিন আগামী ১৪ ফেব্রুয়ারি। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদগুলিতে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানার জন্য সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে প্রার্থীদের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement