BHU Recruitment 2025

জেআরএফ নিয়োগ করবে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, আবেদনের শেষ দিন কবে?

‘ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন’-এর অর্থানুকূল্যে চালিত প্রকল্পে কাজ করতে হবে। প্রতি মাসে ৩১ হাজার টাকা ফেলোশিপ দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৫ ১৭:১৮
Share:

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় গবেষণা সংক্রান্ত কাজের সুযোগ দিচ্ছে। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অফলাইনে জমা দিতে হবে আবেদনপত্র।

Advertisement

জুনিয়র রিসার্চ ফেলো (জেআরএফ) নেওয়া হবে। প্রতিষ্ঠানের ইনস্টিটিউট অফ এনভায়রনমেন্ট অ্যান্ড সাসটেনেবল ডেভেলপমেন্ট-এর তরফে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। ‘ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন’-এর অর্থানুকূল্যে চালিত প্রকল্পে কাজ করতে হবে। প্রতি মাসে ৩১ হাজার টাকা ফেলোশিপ দেওয়া হবে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অ্যাটমোস্ফেরিক সায়েন্স/ এনভায়রনমেন্টাল টেকনোলজি/ এনভায়রনমেন্টাল সায়েন্স/ মেটিরিয়োলজি বিষয়ে মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং/ মাস্টার অফ টেকনোলজি ডিগ্রি থাকা চাই। প্রার্থীর বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। যদিও সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে। এ ছাড়াও ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট/ গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিংয়ে উত্তীর্ণ হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে হবে।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

প্রথমে প্রার্থীকে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করা দরকার। ১৩ জানুয়ারির মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement