WB Govt Job 2025

বাঁকুড়া পুরসভায় কাজের সুযোগ, কোন পদে নিয়োগ?

প্রতি মাসে ৬২ হাজার টাকা করে বেতন হিসাবে দেওয়া হবে। প্রথমে এক বছরের চুক্তিতে নেওয়া হবে হেলথ অফিসারদের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ জুলাই ২০২৫ ১৬:৩২
Share:

প্রতীকী ছবি।

বাঁকুড়া মিউনিসিপ্যালিটিতে চাকরির সুযোগ। সম্প্রতি জেলার প্রশাসনিক ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

হেলথ অফিসার নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে এই পদে। শূন্যপদ রয়েছে একটি। প্রতি মাসে ৬২ হাজার টাকা করে বেতন হিসাবে দেওয়া হবে। প্রথমে এক বছরের চুক্তিতে নেওয়া হবে হেলথ অফিসারদের। পরে, প্রয়োজন অনুযায়ী চুক্তির মেয়াদ বাড়তে পারে। আবেদনকারীর বয়স ৬২ বছর বয়সের মধ্যে হতে হবে। ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিলের অধীনে রেজিস্ট্রেশন থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। ২৫ জুলাই হবে ইন্টারভিউ। ওই দিন প্রার্থীদের আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় যেতে হবে। কী কী নথি লাগবে জানতে প্রথমে বাঁকুড়ার প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। বিজ্ঞপ্তি থেকেই আবেদনপত্র ডাউনলোড করা যাবে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি বিজ্ঞপ্তি থেকেই জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement