SAIL Recruitment 2026

ভিলাই স্টিল প্লান্ট-এ বিশেষজ্ঞ প্রয়োজন, দিতে হবে ইন্টারভিউ, কোন বিভাগে পাবেন যোগদানের সুযোগ?

বিশেষজ্ঞ হিসাবে নিযুক্তেরা প্রতি মাসে ৯০ হাজার টাকা থেকে ১ লক্ষ ৪০ হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক পাবেন। তাঁদের বয়স ৬৯ বছরের মধ্যে হতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৩৪
Share:

ভিলাই স্টিল প্লান্ট। ছবি: সংগৃহীত।

চিকিৎসক খুঁজছে ভিলাই স্টিল প্লান্ট। স্টিল অথোরিটি অফ ইন্ডিয়া-র অধীনস্থ ওই বিভাগের বিভিন্ন হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রে তাঁদের প্রয়োজন। সেখানে জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার (জিডিএমও) এবং স্পেশ্যালিস্ট নিয়োগ করা হবে। শূন্যপদ ১৬টি।

Advertisement

কারা আবেদন করবেন?

ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস) ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিরা স্পেশ্যালিস্ট পদে চাকরির সুযোগ পেতে পারেন। তবে, তাঁদের জেনারেল মেডিসিন, অর্থোপেডিক্স বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকা প্রয়োজন। এ ক্ষেত্রে চিকিৎসক পদে কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।

Advertisement

জিডিএমও হিসাবে এমবিবিএস ডিগ্রিপ্রাপ্তদের নিয়োগ করা হবে। তাঁদের কোনও সরকারি হাসপাতালে চিকিৎসক হিসাবে কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকা প্রয়োজন। এ ছাড়াও উল্লিখিত সমস্ত পদে আবেদনকারীদের মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া কিংবা ন্যাশনাল মেডিক্যাল কমিশন অনুমোদিত প্র্যাকটিসের ছাড়পত্র থাকতেই হবে। প্রার্থীদের বয়স ৬৯ বছরের মধ্যে হওয়া দরকার।

বেতনক্রম ও কর্মস্থল:

নিযুক্তদের জন্য প্রতি মাসের বেতন হিসাবে ৯০ হাজার টাকা থেকে ১ লক্ষ ৪০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। তাঁদের ভিলাই এলাকার বিভিন্ন খনি সংলগ্ন হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রে কাজ করতে হবে।

কী ভাবে নিয়োগ?

সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। ভিলাই স্টিল প্লান্ট-এর হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সেন্টার-এ ২৬ ফেব্রুয়ারি ইন্টারভিউ হতে চলেছে। ওই দিন প্রার্থীদের সঙ্গে ছবি, জীবনপঞ্জি, কর্মজীবনের অভিজ্ঞতার প্রমাণপত্র, বয়স এবং শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র ও সরকারি পরিচয়পত্র রাখতে হবে। এ ছাড়াও বিজ্ঞপ্তিতে দেওয়া ফর্ম পূরণ করে আনা আবশ্যক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement