Recruitment in Project Work

তরুণ পেশাদার চাই বিরসা কৃষি বিশ্ববিদ্যালয়ে, শুধু ইন্টারভিউ দিলেই মিলতে পারে সুযোগ

কৃষি বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। প্রতি মাসে ৩০ হাজার টাকা করে দেওয়া হবে। এক জনকেই নিয়োগ করা হবে এই পদে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ ১৭:৪৭
Share:

— প্রতীকী চিত্র।

ঝাড়খণ্ডের রাঁচিতে অবস্থিত বিরসা কৃষি বিশ্ববিদ্যালয়ে রয়েছে কাজের সুযোগ। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে কর্মী।

Advertisement

তরুণ পেশাদার (ইয়ং প্রফেশন্যাল-১) নিয়োগ করা হবে। এগ্রিকালচার বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। প্রতি মাসে ৩০ হাজার টাকা করে দেওয়া হবে। এক জনকেই নিয়োগ করা হবে এই পদে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এগ্রিকালচারাল সায়েন্সেস, ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি-তে স্নাতক হতে হবে। যদি ডেটা এন্ট্রির কাজে অভিজ্ঞতা থাকে, তা হলে অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ২৮ এপ্রিল সকাল ১১টা থেকে শুরু হবে ইন্টারভিউ। ওই দিন প্রার্থীদের আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় যেতে হবে। কী কী নথি প্রয়োজন জানতে প্রথমে বিরসা কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://bauranchi.org/) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখান থেকেই এই বিষয়ে বিস্তারিত তথ্য ও শর্তাবলি জানা যাবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement