CU Recruitment 2025

কলকাতা বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ, কোন পদে কাজের সুযোগ?

সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ৪০ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৫ ১৮:১০
Share:

কলকাতা বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।

কলকাতা বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ করা হবে। বুধবার এই মর্মে বিশ্ববিয়ালয়ের ওয়েবসাইটে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় পরিচালিত বিভিন্ন হলঘর এবং হস্টেলে কাজের সুযোগ রয়েছে। চুক্তির ভিত্তিতে নিয়োগ হবে। আগ্রহীদের এর জন্য অফলাইনে আবেদন জানাতে হবে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের তরফে রেসিডেন্সিয়াল সুপারিন্টেডেন্ট পদে নিয়োগ হবে। শূন্যপদ দু’টি। নিযুক্তদের কাজের উপর নির্ভর করে তাঁদের চুক্তির মেয়াদ বৃদ্ধি করা হতে পারে।

সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ৪০ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ১৪,৫০০ টাকা।

Advertisement

রেসিডেন্সিয়াল সুপারিন্টেডেন্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতক উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, ইংরেজি এবং বাংলা ভাষায় কথোপকথনে স্বচ্ছন্দ হতে হবে। এ ছাড়াও বিজ্ঞপ্তিতে যোগ্যতার অন্য মাপকাঠির কথা উল্লেখ করা হয়েছে।

আগ্রহীদের এর জন্য বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় ডাকযোগে পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ৮ মে আবেদনের শেষ দিন। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement