CU Recruitment 2023

কলকাতা বিশ্ববিদ্যালয় জুনিয়র রিসার্চ ফেলো নেবে, কোন বিভাগে?

প্রার্থীর বয়স ২৮ বছরের মধ্যে হওয়া দরকার। যদিও সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৩ ১৫:৪৯
Share:

কলকাতা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

কলকাতা বিশ্ববিদ্যালয়ে রয়েছে কাজের সুযোগ। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

জুনিয়র রিসার্চ ফেলো (জেআরএফ) নেওয়া হবে। প্রতিষ্ঠানের পদার্থবিদ্যা বিভাগের তরফের প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। বিশেষ প্রজেক্টের কাজের জন্য নেওয়া হবে জেআরএফ।প্রজেক্টটি ভারত সরকারের সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ডের অর্থপুষ্ট। প্রার্থীর বয়স ২৮ বছরের মধ্যে হওয়া দরকার। যদিও সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে। কাজের মেয়াদ এক বছর। তবে প্রয়োজন অনুযায়ী তিন বছর পর্যন্ত বাড়তে পারে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পদার্থবিদ্যায় ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর-সহ স্নাতকোত্তর যোগ্যতা থাকা দরকার। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

প্রথমে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যেতে হবে। বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ২০ নভেম্বর আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

এই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে হবে। এ ছাড়াও বিজ্ঞপ্তিতে দেওয়া মেল আইডিতেও যোগাযোগ করা যেতে পারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement