ECIL Recruitment 2026

স্নাতকদের নিয়োগ করবে রাষ্ট্রায়ত্ত সংস্থা, কী ধরনের কাজে সুযোগ দেওয়া হবে?

কেন্দ্রীয় সরকারের পরমাণু শক্তি উৎপাদন বিভাগের অধীনস্থ ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড-এ এগ্জ়িকিউটিভ অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে। বিশেষ শর্তে স্নাতকেরাও ওই পদের জন্য আবেদনের সুযোগ পেতে পারেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:০২
Share:

ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। ছবি: সংগৃহীত।

কেন্দ্রের পরমাণু শক্তি উৎপাদন বিভাগ অধীনস্থ সংস্থায় স্নাতকেরা কাজ পেতে পারেন। নিযুক্তদের চার বছরের চুক্তিতে কাজ করতে হবে। শূন্যপদ ১৮টি।

Advertisement

মেটিরিয়াল ম্যানেজমেন্ট, সাপ্লাই চেন ম্যানেজমেন্ট-এর মতো বিষয়ে যাঁরা স্নাতক স্তরে পড়াশোনা করেছেন, তাঁদের এগ্জ়িকিউটিভ অফিসার পদে কাজের সুযোগ দেওয়া হবে। ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড-এ নিযুক্তদের কাজ চলবে।

এ ক্ষেত্রে যাঁরা ইলেকট্রিক্যাল, সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক হয়েছেন, তাঁরাও আবেদনের সুযোগ পেতে পারেন। তবে, ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে মেটিরিয়াল ম্যানেজমেন্ট, সাপ্লাই চেন ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকা আবশ্যক। আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।

Advertisement

তবে, স্নাতকদের কোনও সরকারি সংস্থায় কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকা প্রয়োজন। যে সব কাজে অভিজ্ঞতা থাকা দরকার, সেগুলি হল— কাঁচামাল তৈরি, বিভিন্ন প্রস্তুতকারক সংস্থার কাছে তা পৌঁছে দেওয়া। একই সঙ্গে প্রার্থীদের রেল এবং সড়কপথে কাঁচামাল পাঠানোর নিয়মকানুন সম্পর্কেও ওয়াকিবহাল থাকাও জরুরি।

এগ্জ়িকিউটিভ অফিসার পদে নিযুক্তদের প্রতি মাসে ৪০ হাজার টাকা থেকে ৫৫ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেবে ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। ২০ ফেব্রুয়ারি ইন্টারভিউ হতে চলেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement